× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে -এলজিআরডি মন্ত্রী দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

গোলাপগঞ্জে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন: সুহেদ ও মুজিব সদস্য নির্বাচিত

admin
হালনাগাদ: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬

জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ: বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট জেলা পরিষদ ১০ ও ১১ নং ওয়ার্ডের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ৫ ঘন্টা ভোট গ্রহনের পর দুপুর ২ টা ৩০ মিনিটে দেওয়া হয় বেসরকারি ভাবে ফলাফলের ঘোষণা ।
১০ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র গোলাপগঞ্জ কোয়ালিটি স্কুলে সদস্য পদে ৩৭টি ভোট পেয়ে (ক্রিকেট ব্যাট প্রতীক) নিয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ সমর্থিত স্যায়িদ আহমদ সুহেদ। ২০ ভোট পেয়ে তার নিকটতম হয়েছেন (বৈদ্যুতিক পাখা) প্রতীক নিয়ে আওয়ামীলীগ সমর্থিত আব্দুল হানিফ খান। এছাড়া আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মনসুর আহমদ (হাতি) প্রতীক পেয়েছেন ১৫টি ভোট, বিএনপি সমর্থিত হাসান ইমাদ (উঠপাখিঁ) প্রতীক নিয়ে ৭টি ভোট পেয়েছেন, আওয়ামীলীগ সমর্থিত এডভোকেট নিমার আলী ( টিউবওয়েল) প্রতীক নিয়ে ভোট পেছেন ৬টি, বিএনপি সমর্থিত মামুন আহমদ রিপন আহমদ (ঘুড়িঁ) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪টি, আওয়ামীলীগ সমর্থিত আব্দুল হান্নান (ঢোল) প্রতীক নিয়ে ১ভোট পেয়েছেন। এছাড়া সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন ( অটোরিক্সা) প্রতীকে কোন ভোট পাননি ও আরেক প্রার্থী আব্দুল হক বাবলুও (তালা) প্রতীক কোন ভোট পাননি।  এছাড়া এ ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে মোঃ লুৎফুর রহমান ( আনারস) পেয়েছেন ৫৩ ভোট, অধ্যক্ষ এনামুল হক সর্দার ( কাপ-পিরিচ) পেয়েছেন ৩৫ ভোট, জিয়া উদ্দিন আহমদ লালা (ঘোড়া) পেয়েছেন ২ ভোট ও মোহাম্মদ ফখরুল ইসলাম ( মোটরসাইকেল) পেয়েছেন ২ ভোট। এছাড়া মহিলা সদস্যদের মধ্যে আওয়ামীলীগের সমর্থিত নাজিরা বেগম শীলা (হরিণ)প্রতিকে পেয়েছেন ৪১ভোট, হাসিনা বেগম (ফুটবল) ৩৩ ভোট, আমিনা বেগম (দোয়াত কলম) প্রতিকে পেয়েছেন ৯ ভোট, রোকিয়া আক্তার চৌধুরী (বই) প্রতিকে পেয়েছেন ৫ ভোট,শিপারা বেগম (টেবিল ঘড়ি) পেয়েছেন ৩ ভোট ও জাহানারা বেগম (মাইক) প্রতীক  পেয়েছেন ১টি ভোট।
এদিকে ১১ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র আল এমদাদ উচ্চ বিদ্যালয়ে সদস্য পদে সর্বোচ্চ ২২ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান মুজিব (ঘুড়ি)। তার নিকটতম প্রতিন্দন্দ্বি সৈয়দ হাছিন আহমদ মিন্টু (বেহালা) পেয়েছেন ১৯ ভোট। গোলাপগঞ্জ ৬টি ও বিয়ানীবাজারের ২টি ইউনিয়ন নিয়ে গঠিত এই ওয়ার্ডের ভোটকেন্দ্র ছিল আল এমদাদ উচ্চ বিদ্যালয় (চন্দরপুর)।
অপর প্রার্থীদের প্রাপ্ত ভোট সংখ্যা হচ্ছে-ভাদেশ্বর ইউনিয়ন আ’লীগ সভাপতি লুৎফুর রহমান তালা প্রতিকে পেয়েছেন ১৩ ভোট, আ’লীগ সমর্থিত আব্দুল কাইয়ুম বিলু বৈদ্যুতিক পাখা প্রতিকে পেয়েছেন ১৬ ভোট,  মো:রফিক উদ্দিন হাতি প্রতিকে পেয়েছেন ১৪ টি ভোট, মাহমুদ আলী ক্রিকেট ব্যট প্রতিকে পেয়েছেন ১৬ ভোট ও মাহমুদুর রহমান লায়েক অটোরিকশা প্রতিকে পেয়েছেন ১ ভোট।
এছাড়া এ ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে মোঃ লুৎফুর রহমান ( আনারস) পেয়েছেন ৬৯ ভোট, অধ্যক্ষ এনামুল হক সর্দার ( কাপ-পিরিচ) প্রতিকে পেয়েছেন ৩০ ভোট, জিয়া উদ্দিন আহমদ লালা (ঘোড়া) প্রতিকে পেয়েছেন ৩ ভোট ও মোহাম্মদ ফখরুল ইসলাম ( মোটরসাইকেল) প্রতিকে কোন ভোট পাননি। এছাড়া মহিলা সদস্যদের মধ্যে হাসিনা বেগম (ফুটবল) প্রতিকে পেয়েছেন ৪২ ভোট, আওয়ামীলীগের সমর্থিত নাজিরা বেগম শীলা (হরিণ) প্রতিকে পেয়েছেন ৩৯ ভোট, আমিনা বেগম (দোয়াত কলম) প্রতিকে পেয়েছেন ২ ভোট, রোকিয়া আক্তার চৌধুরী (বই) প্রতিকে পেয়েছেন ১১ ভোট,শিপারা বেগম (টেবিল ঘড়ি) প্রতিকে  পেয়েছেন ২ ভোট ও জাহানারা বেগম (মাইক) প্রতীক  পেয়েছেন ৫ ভোট।


এ ক্যটাগরির আরো খবর..