× Banner
সর্বশেষ
উপজেলা-জেলা হাসপাতালকে আরও সক্ষম করা হচ্ছে: প্রধানমন্ত্রী টানা বৃষ্টি, বন্যা ও পাহাড়ধসে চট্টগ্রাম বিভাগে মৃত বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় ৯.৩ লাখ মানুষ ঢামেকের ৮০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, তুললেন সেলফি ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জিনজিয়াংয়ে ইসলামের চীনায়ন: উইঘুর মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার এখন চরম সংকটে ঢামেকের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ ও হোস্টেল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ, জীবিত উদ্ধার মা-শিশু ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি আরব অটোরিকশার ধাক্কায় জীবনের অংক থেমে গেল গণিত শিক্ষকের ট্রেনে যাত্রীবেশে ছিনতাই, অবশেষে ১১ নারী সদস্য গ্রেপ্তার

বিয়ে করছেন সালমান খান

admin
হালনাগাদ: রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫

বিনোদন ডেস্কঃ ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর আবার নতুন নারী এসেছেন বলিউডের ‘বিগহার্ট লাভার বয়’ খ্যাত সুপারস্টার সালমানের জীবনে। আর তার বর্তমান প্রেমিকা যে রোমানিয়ার সুন্দরী টেলিভিশন তারকা লুলিয়া ভান্তুর, সে গুঞ্জন চলতি বছরের শুরু থেকেই বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে। তবে সালমান খানের প্রেমের গুঞ্জন গত কয়েক দশকে বলিউডে অনেকের সঙ্গেই শোনা গেলেও বিয়ের গুঞ্জন কিন্তু এখন অবধি কারো সঙ্গেই শোনা যায়নি। ফলে পুরো বলিউড এবার চমকে গেছে সম্প্রতি সালমানের বিয়ের গুঞ্জন কানে আসায়।

জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী বছরই নাকি বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন সালমান। আর পাত্রী সালমান খানের বর্তমান প্রেমিকা লুলিয়া ভান্তুর! সালমানের সঙ্গে লুলিয়ার বিয়ের অগ্রিম এ খবর প্রকাশ করেছে রোমানিয়ার সংবাদমাধ্যমগুলো! করবে নাই বা কেন? পাত্রী যে তাদের নিজের দেশের। রোমানিয়ার সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, সালমান আর লুলিয়ার নাকি এনগেজমেন্ট হয়ে গেছে। জানা গেছে, তিন বছর আগে বিদেশ সফরের সময় লুলিয়ার সঙ্গে সালমানের পরিচয় হয়। সেখান থেকেই মূলত তাদের ঘনিষ্ঠতা শুরু।

এটাও শোনা গিয়েছিল যে, এ বছরের শুরুতে সালমানের বোন অর্পিতার বিয়েতে লুলিয়াকে গার্লফ্রেন্ড হিসেবে সবার সঙ্গে পরিচিত করিয়েছিলেন সালমান। তখন অনেকেই বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছিল। ভাবটা এমন ছিল যে, সোমি, সঙ্গীতা, ঐশ্বরিয়া, ক্যাটরিনাদের মতো লুলিয়াও সালমানের ‘বিশেষ বন্ধু’ হতে পারেন। তবে এই সম্পর্ক বিয়ের পিঁড়ি অবধি পৌঁছবে না। কিন্তু রোমানিয়ার সংবাদমাধ্যমের দাবি যেন সবকিছু খানখান করে দিল। কিন্তু দুষ্টু লোকের মুখ তো আর বন্ধ করা যায় না। তারাও নেমে পড়েছে সালমানের বিপক্ষ দলের হয়ে ব্যাট করতে। এসবই নাকি পাবলিসিটি স্টান্ট। দিওয়ালিতেই যে সালমানের আপকামিং সিনেমা ‘প্রেম রতন ধন পায়ো’ রিলিজ় করবে। নিন্দুকদের কথা সত্যি হলেও হতে পারে। কিন্তু সিনেমা হিট করানোর জন্য সালমানের কী এ ধরনের স্টান্ট লাগে? ধাঁধায় পড়েছেন ভক্তরা।


এ ক্যটাগরির আরো খবর..