× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

ঋণের বোঝা মাথায় নিয়ে গৃহবধূর আত্মহত্যা

admin
হালনাগাদ: রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে সালমা আক্তার (৩৪) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি সিরাজদিখান উপজেলার রসুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামের শাহিন হাওলাদারের স্ত্রী।

গতকাল শনিবার রাত ৭টা ৪৫মিনিটে তার মৃতদেহ স্বামীর ঘর থেকে উদ্ধার করে স্বজনরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহমুদ হাসান তাকে মৃত ঘোষণা করেন।পরিবারের লোকজন আত্মহত্যা বললেও চিকিৎসক বলতে পারেননি কিভাবে মৃত্যু হলো।

পরিবারের লোকজন জানান, গলায় রসি দিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন সালমা। ছেলে সাব্বির (১৮) জানান, সকালে বাবার সাথে ঝগড়া হয়েছিল, আমি বাড়ি ছিলাম না। খবর পেয়ে রাত ৮টায় এসেছি। চিকিৎসক জানান, ময়না তদন্ত করলে বলা যাবে। থানা পুলিশকে জানানো হয়েছে।

সিরাজদিখান থানার এস আই মো. আব্বাস উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তদন্ত শেষে জানতে পারি এই মহিলা ফ্যানের সাথে গলায় রশি দিয়ে অত্মহত্যা করেছেন। সিরাজদিখান থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মামলা নং ১৬। হতদরিদ্র সালমা বেগমের স্বামী একজন অটোচালক। তার উপর বিভিন্ন এনজিওর ঋণের বোঝা রয়েছে। ধারণা করা হচ্ছে, এসব ঋণে জর্জরিত হয়েই আত্মহত্যার পথ বেছে নেন সালমা বেগম। ইউপি চেয়ারম্যন ও মেম্বারসহ এলাকাবাসীর অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশটি দাফন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..