× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

মুক্তিযোদ্ধারা সার্টিফিকেট নেওয়ার জন্য যুদ্ধে অংশগ্রহণ করেননি

admin
হালনাগাদ: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর (২৬-১২-১৬): আমরা মূলত দুটি উদ্দ্যেশে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম । তার একটি হলো বৈষম্যহীন অর্থনৈতিক সমৃদ্ধ রাষ্ট্র আর দ্বিতীয়টি হলো অসাম্প্রদায়িক চেতনা সমৃদ্ধ বাংলাদেশের। মুক্তিযোদ্ধারা সার্টিফিকেট নেওয়ার জন্য  যুদ্ধে অংশগ্রহণ করেননি।

আজ  দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা ওয়ার্কাস পার্টির আয়োজনে মুক্তিযুদ্ধের ৪৫ বছর পূর্তিতে ‘মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ কোন পথে’ শীর্ষক আলোচনা সভা এবং মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আবুল বারাকাত। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ কোন পথে.. শীর্ষক আলোচনার উদ্ধৃতি টেনে ড.আবুল বারাকাত আরো বলেন, বঙ্গবন্ধুর  ৭মর্চের ভাষনে তিনি বলেছিলেন ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম’ । তিনি প্রথমে স্বাধীনতার সংগ্রাম না বলে মুক্তির সংগ্রাম বলেছিলেন। আমরা স্বাধীন হয়েছি। স্বাধীনতা পেয়েছি, পতাকা পেয়েছি কিন্তু মুক্তি কি পেয়েছি? । তিনি আরো বলেন, আমাদের রাষ্ট্র ব্যবস্থায় এক শতাংশ মানুষ ধণী, ৬৬ শতাংশ মানুষ দরিদ্র, ৩৩ শতাংশ মানুষ মানুষ মধ্যবিত্ত। এই ৩৩ শতাংশ মধ্যবিত্তের আবার তিনটি ভাগ রয়েছে। এর মধ্যে ১৮ শতাংশ মানুষ নিম্ম মধ্যবিত্ত। অর্থাৎ ৬৭ শাতাংশ আর ১৮ শতাংশ মিলে ৮৫ শতাংশ মানুষ আজ দরিদ্র। যে দেশের ৮৫ শতাংশ মানুষ দরিদ্র সে দেশের মানুষকি মুক্তি পেয়েছে ? পাইনি।

আমরা এ জন্য যুদ্ধ করিনি। মেহেরপুর জেলা ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক কমরেড আব্দুল মাবুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট বুর‌্যর সদস্য কমরেড নুর আহমেদ বকুল, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম।

আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তেরাইল গ্রামের মরহুম আব্দুল আজিজ কে (মরনোত্তর), চাঁদপুর গ্রামের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক চেয়ারম্যান গোলাম রহমান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসাব উদ্দীন কে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ড. অধ্যাপক আবুল বারাকাত। পরে অধ্যাপক ড. আবুল বারাকাতের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে ওয়ার্কাস পাটির বিভিন্ন এলাকার নেতাকর্মীসহ এলাকার বিশিষ্ট জনরা অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..