× Banner
সর্বশেষ
বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন

জকিগঞ্জে রিয়াদস্থ জালালাবাদ এসোসিয়েশনের অর্থ-সহায়তা প্রদান কর্মসূচি সম্পন্ন

admin
হালনাগাদ: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬

সিলেট :: সৌদিআরবের সবচেয়ে বড় সামাজিক এবং প্রবাসী সংগঠন রিয়াদ জালালাবাদ এসোসিয়েশনের তত্ত্বাবধানে রবিবার জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ২নং ইউনিয়নের পীরনগরে তিনজন অসহায় ও গৃহহীনের মাঝে অর্থ-সহায়তা প্রদান করা হয়।

গতকাল রবিবার বিকাল ৪ ঘটিকায় পীরনগর চৌধুরী বড় বাড়িতে উক্ত কর্মসূচি সম্পন্ন হয়।

উক্ত কর্মসূচিতে রিয়াদ জালালাবাদের এসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহ-সভাপতি ​প্রকৌশলী মো. আব্বাস উদ্দীনের ছেলে ফেরদৌস আব্বাস চৌধুরী এবং এসোসিয়েশনের সদস্য রেজা আহমদ চৌধুরীর ছেলে মাহফুজ রেজা চৌধুরী।

এছাড়া আরো উপস্থিত ছিলেন চৌধুরী বড় বাড়ির আলতাফ উদ্দীন চৌধুরী, সুলেমান আহমদ চৌধুরী, শাহিন চৌধুরী, সাজন চৌধুরী, কাওসার চৌধুরী, বিশ্ববিদ্যালয়য়ের শিক্ষার্থী রুবেল আহমেদ ও শাহনেওয়াজ রশীদ রাহি।

রিয়াদ জালালাবাদ এসোসিয়েশনের পক্ষ থেকে ফেরদৌস আব্বাস চৌধুরী অসহায় ও গৃহহীন হোসনা বেগম, আছমা বেগম এবং হানিফা বেগমের মাঝে গৃহ নির্মাণ বাবদ জনপ্রতি ২৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা প্রদান করেন।

এসময় রিয়াদ জালালাবাদ এসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে ফেরদৌস চৌধুরী বলেন, মানব সেবায় নিয়োজিত আমাদের সংগঠনের তরফ থেকে ক্ষুদ্র প্রচেষ্টা ছিল এই তিনজন গৃহহীন অসহায়দের সাহায্য করা। আশা করি, সুদূর ভবিষতে সমাজ সেবায় ব্রত হয়ে মানব এবং মানবতার মাঝে কাজ করে যাওয়ার চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

এছাড়া মাহফুজ চৌধুরী বলেন, গৃহহীন এই তিন মানু্ষের মুখে হাসি ফুটাতে পেরে আমরা আনন্দিত। আশা করি, আমাদের এই সংগঠন গরীব-দু:খীদের প্রতি তাদের এই সাহায্যের হাত অব্যাহত রাখবে।

রিয়াদ জালালাবাদ এসোসিয়েশনের উপদেষ্টা কাপ্তান হোসেন বলেন, সমাজ সেবায় রিয়াদ জালালাবাদ এসোসিয়েশন অগ্রগণ্য ভূমিকা পালন করে আসছে। সুদুর ভবিষ্যতেও সমাজের দু:খী মানুষদের সহযোগীতা করে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।

এসোসিয়েশনের সভাপতি আব্দুর রাহমান চৌধুরী ও সহ-সভাপতি প্রকৌশলী মোঃ আব্বাস উদ্দীন বলেন, সামাজিক দায়বদ্ধতা আর মানবতা থেকে আমাদের প্রিয় এই সংগঠন সব সময়ই সমাজের অবহেলিত, অসহায় ও দু:খী মানুষদের সাহায্য করে আসছে। আর তার ধারাবাহিকতায় আমাদের এ কর্মসূচি। আমাদের প্রত্যাশা আগামীদিন গুলোতেও রিয়াদ জালালাবাদ এসোসিয়েশন মানব এবং মানবতার সেবায় নিয়োজিত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..