× Banner
সর্বশেষ
রোহিঙ্গা ক্যাম্পে লার্নিং সেন্টার পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সারাদেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল: প্রতিদিন ৭২০ ট্রাকে বিক্রি হবে পণ্য গোপালগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা মা হলেন সন্তানের প্রথম আশ্রয়, প্রথম শিক্ষক এবং আজীবনের পথপ্রদর্শক – সমাজকল্যাণ মন্ত্রী পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে – স্বরাষ্ট্রমন্ত্রী খালখনন কর্মসূচি পানি ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আনবে – আসাদুল হাবিব দুলু নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার কুড়িগ্রামে খাল পুনঃখননের কর্মসূচি উদ্বোধন করলেন – ত্রাণমন্ত্রী বীরমাতার স্বপ্ন বাস্তবায়নে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ নামে কামারখালীতে রউফনগর উপজেলা করার দাবী চলতি বছর দেড় হাজার কিলোমিটার খাল খনন করা হবে – ত্রাণমন্ত্রী

এস আই রেজার বিরুদ্ধে গাছ বিক্রির অভিযোগ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: রাণীশংকৈল থানার এস আই মোাঃ রেজাউল আলমের বিরুদ্ধে  গাছ বিক্রির অভিযোগ করেছেন উত্তর ভান্ডারা গ্রামের আঃ রহমান।

অভিযোগে  মতে, আব্দুর রহমান ও আব্দুল বাসেদ তাদের ক্রয়কৃত জমি ৩৩৮ খতিয়ানের ২৩৩ নং দাগে লাগানো ২৪টি ঘোড়া নিম গাছ বিক্রি করলে একই গ্রামের শাহাজান আলী তার দাবিকৃত ২৩২ নং দাগে গাছ গুলি রয়েছে বলে থানাই অভিযোগ করেন।

উক্ত অভিযোগের প্রেক্ষিতে রাণীশংকৈল থানার এস আই রেজাউল আলম গাছগুলি জব্দ করে থানায় নিয়ে আসেন। পরবর্তিতে আঃ রহমান গাছগুলি আনতে গেলে এস আই রেজার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, কিসের গাছ গাছগুলি বিক্রি করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে এস আই রেজার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গাছগুলি রুহুল কমিশনারের জিম্মায় রাখা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..