× Banner
সর্বশেষ
আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার

আওয়ামী লীগ দলীয় নির্বাচন কমিশন চায়: রিজভী

admin
হালনাগাদ: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আওয়ামী লীগ নেতাদের বক্তব্য প্রমাণ করে, তাঁরা দলীয় ব্যক্তিদের দিয়েই নির্বাচন কমিশন পুনর্গঠন করতে চান।

আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন।

বিএনপি নেতা বলেন, সব দলের কাছে গ্রহণযোগ্য এবং যোগ্য ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব রাষ্ট্রপতির কাছে দিয়েছে তাঁর দল।

রুহুল কবির রিজভী বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সব দলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ১৩ দফা প্রস্তাবে স্পষ্ট করে বলা আছে। তিনি বলেন, নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ও স্বাধীন করতে অন্যান্য রাজনৈতিক দলের সিদ্ধান্তও গ্রহণযোগ্য হতে পারে, এ ব্যাপারে বিএনপির কোনো দ্বিমত নেই।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে রিজভী অভিযোগ করেন, নির্বাচনের দিন সহিংস সন্ত্রাসময় পরিস্থিতি এড়াতে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন সেখানে আজও বহিরাগতদের প্রবেশে বাধা, বৈধ-অবৈধ অস্ত্র উদ্ধারসহ কোনো ধরনের পদক্ষেপ নেয়নি।

গতকাল রোববার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করে খালেদা জিয়াসহ বিএনপির ১৩ সদস্যের প্রতিনিধি দল। এ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘সালিশ মানি, কিন্তু তালগাছটা আমার’ বললে হবে না।


এ ক্যটাগরির আরো খবর..