× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে -এলজিআরডি মন্ত্রী দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

৩০ কারখানায় বিক্ষোভ, বেতন বৃদ্ধির দাবি

admin
হালনাগাদ: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে সপ্তাহখানেক ধরে সাভারের আশুলিয়ায় ৩০টি কারখানার ভেতরে কর্মবিরতি ও বিক্ষোভ করছেন শ্রমিকরা।

আজ সোমবার সকালে আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকার ২৫টি কারখানায় শ্রমিক অসন্তোষের খবর পাওয়া গেছে। এগুলোর মধ্যে রয়েছে উইন্ডি অ্যাপারেলস, শেড ফ্যাশন, ডিকে নিটওয়্যার।

এদিকে, তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলামের দি রোজ ড্রেসেস লিমিটেডসহ ১০টি কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করেন এবং উৎপাদন বন্ধ রেখে চলে যান।

শিল্প পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ৩০ পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন। শ্রমিকরা বলছেন, ২০১৩ সালের পর তাঁদের আর বেতন বাড়েনি।

দি রোজ ড্রেসেস লিমিটেড কারখানার জেনারেল ম্যানেজার সাধন কুমার দে জানান, কয়েক দিন ধরে আশুলিয়ার বেশ কিছু কারখানার শ্রমিকরা সর্বনিম্ন মজুরি ১৫ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ করছেন। তাঁরা কারখানায় প্রবেশ করে উৎপাদন বন্ধ রাখছেন এবং কর্মবিরতি পালন করে আসছেন। বিক্ষোভের কারণে তাঁরা সময়মতো কাজ করতে পারছেন না।

এদিকে, শ্রমিকদের দাবির ব্যাপারে মালিকপক্ষ আলোচনা করে আসছে বলে জানিয়েছেন কয়েকটি পোশাক কারখানার মালিক।

শ্রমিক অসন্তোষ এড়াতে কয়েকটি পোশাক কারখানা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান।

যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..