× Banner
সর্বশেষ
ইরান যুদ্ধে প্রায় ১৪০ মার্কিন সেনা আহত, আটজনের অবস্থা গুরুতর ইরানের ইসফাহান শহরে হামলায় রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত আজ বুধবার (১১ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ ফাল্গুন বুধবার (১১ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা

ঝিনাইদহ ৭২ কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ

admin
হালনাগাদ: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ১৯ ডিসেম্বর’২০১৬
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সোমবার দুপুরে ৭২ কৃষকের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করেছে। উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর  রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কৃষকের মধ্যে কৃষি উপকরণ তুলে দেন। সে সময় উপস্থিত ছিলেন, জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা নাজমূল আহসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল করিম, মৎস অফিসার আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান রেজা, মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শরিফা আক্তার, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস প্রমুখ।
২০১৬-১৭ অর্থ বছরে রবি মৌসুমে রাজস্ব বাজেটের আওতায় ফসলের উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণের জন্য ৭২ জন কৃষকের মধ্যে ৫৬ জনকে ভুট্রা, ১০ জনকে সরিষা, ৪ জনকে পিয়াজ ও ২ জন বিটি বেগুন প্রদর্শনী প্লট করার জন্য এসব কৃষি উপকরণ প্রদান করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহিদুল করিম জানান, ৫৬ জন ভুট্রা চাষীর প্রত্যককে ডিএপি ৩০ কেজি, এমওপি ১৫ কেজি, বরিক এ্যাসিড দেড় কেজি, দস্তা ২ কেজি, ম্যাগনেশিয়াম সালফেট ১০ কেজি।
১০ জন সরিষা চাষীর প্রত্যকে ইউরিয়া ৪০ কেজি, পটাশ ১৭ কেজি, টিএসপি ৩৫ কেজি, জীপ সার ৩০ কেজি, বরিক এ্যাসিড ২ কেজি, দস্তা সার দেড় কেজি।
২ জন বিটি বেগুন চাষীর প্রত্যকে ইউরিয়া ৪০ কেজি, পটাশ ২৭ কেজি, টিএসপি ১৩ কেজি।
৪ জন পিয়াজ চাষীর প্রত্যকে ইউরিয়া ৫০ কেজি, পটাশ ৩০ কেজি, টিএসপি ৫০ কেজি, জীপসার ২০ কেজি করে প্রদান করা হয়।
উল্লেখ্য কৃষি উপকরণ বিতরণ পূর্বে এক ব্যালী শহর প্রদক্ষিণ করে।

 

 


এ ক্যটাগরির আরো খবর..