× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

সেরা সুন্দরী ক্যারিবীয়

admin
হালনাগাদ: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬

মার্কিন যুক্তরাষ্ট্রের এমজিএম ন্যাশনাল হারবার রিসোর্টে গতকাল রোববার সন্ধ্যায় মিস ওয়ার্ল্ডের প্রতিযোগিতার জমকালো আয়োজন অনুষ্ঠিত হয়।

এএফপির খবরে বলা হয়েছে, ডোমিনিকান রিপাবলিকের ইয়ারিতেজা মিগুয়েলিনা রেইজ রামিরেজ প্রথম রানারআপ এবং ইন্দোনেশিয়ার নাতাশা ম্যানুয়েলা দ্বিতীয় সেরা সুন্দরী হন।

মিরাইয়া লালাগুনার কাছ থেকে মিস ওয়ার্ল্ডের খেতাব নেওয়ার সময় আবেগে আপ্লুত স্টেফানি দেল ভ্যালে এ অর্জনকে তাঁর জন্মভূমির জন্য ‘সম্মান ও মহান দায়িত্ব’ হিসেবে বর্ণনা করেছেন।

বাদামি চোখের অধিকারী বিশ্বসুন্দরী স্টেফানি স্প্যানিশ, ইংরেজি ও ফ্রেঞ্চ ভাষায় অনবরত কথা বলতে পারেন। শ্যামা এই তরুণী শিক্ষার্থী বিনোদনজগতে কাজ করতে চান।

এ বছরের সেরা পাঁচে আরও ছিলেন কেনিয়া ও ফিলিপাইনের প্রতিযোগীরা।

যুক্তরাজ্যের এরিক মরলি ১৯৫১ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা শুরু করেন। এর পর প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়ে আসছে এ প্রতিযোগিতা। ২০০০ সালে এরিকের মৃত্যুর পর থেকে তাঁর স্ত্রী জুলিয়া মরলি প্রতিযোগিতা আয়োজনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।


এ ক্যটাগরির আরো খবর..