× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

কালীগঞ্জে নবনির্বাচিত ২৪ মেম্বরদের শপথ অনুষ্ঠিত

admin
হালনাগাদ: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৮ ডিসেম্বর’২০১৬
ঝিনাইদহের কালীগঞ্জের সিমলা-রোকনপুর ও রায়গ্রাম ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ২৪ মেম্বরদের শপথ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে কালীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমান তাদের শপথ বাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন, সুন্দরপুর-দুর্গাপুর ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, রায়গ্রাম ইউপি চেয়ারম্যান আলী হোসেন অপু প্রমুখ।
উল্লেখ্য, সীমানা জটিলতার কারনে কালীগঞ্জের ৫ নং সিমলা-রোকনপুর ও ৭নং রায়গ্রামসহ ২ টি ইউপিতে নির্বাচন স্থগিত থাকে। পরে ৩১ অক্টোবর ওই ২ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়। ইউনিয়ন ২ টির ২৪ সদস্যদের রোববার বিকেলে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার। এর আগে উক্ত দুই ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান যথাক্রমে নাসির চৌধুরী ও আলী হোসেন অপুকে শপথ বাক্য পাঠ করান ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।

 


এ ক্যটাগরির আরো খবর..