× Banner
সর্বশেষ
রোহিঙ্গা ক্যাম্পে লার্নিং সেন্টার পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সারাদেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল: প্রতিদিন ৭২০ ট্রাকে বিক্রি হবে পণ্য গোপালগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা মা হলেন সন্তানের প্রথম আশ্রয়, প্রথম শিক্ষক এবং আজীবনের পথপ্রদর্শক – সমাজকল্যাণ মন্ত্রী পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে – স্বরাষ্ট্রমন্ত্রী খালখনন কর্মসূচি পানি ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আনবে – আসাদুল হাবিব দুলু নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার কুড়িগ্রামে খাল পুনঃখননের কর্মসূচি উদ্বোধন করলেন – ত্রাণমন্ত্রী বীরমাতার স্বপ্ন বাস্তবায়নে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ নামে কামারখালীতে রউফনগর উপজেলা করার দাবী চলতি বছর দেড় হাজার কিলোমিটার খাল খনন করা হবে – ত্রাণমন্ত্রী

রাণীশংকৈল পল্লী বিদ্যুত অফিসে দায়সারাভাবে জাতীয় পতাকা উত্তোলন

admin
হালনাগাদ: রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬

রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি : ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলায় পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিসে যথাযথ মর্যদায় জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে না বলে প্রতিয়মান হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায় ১০ ফিট লম্বা ষ্টিলের একটি পাইপের মাথায় জাতীয় পতাকা বেঁধে পাতা বাহার ফুলের গাছের সাথে দাঁড় করে রাখা হয়েছে। বিষয়টি এলাকাবাসির দৃষ্টিগোচর হয়ে সমালোচনার ঝড় তুলেছে। সাব জোনাল অফিসের পতাকা উত্তোলনের বিষয়টি সচেতন মহলের হৃদয়ে আঁচড় কেটেছে।

এ ব্যাপারে রাণীশংকৈল সাব-জোনাল অফিসের দায়িত্বে থাকা এজিএম মোঃ এহতেসামুল এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনটি সচল করেননি। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। জাতীয় পতাকা উত্তোলনের ব্যাপারে কেউ যদি গুড়িমসি করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 


এ ক্যটাগরির আরো খবর..