× Banner
সর্বশেষ
নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর স্পেনকে নিয়ে উদ্বেগ, দুই তারকা খেলোয়াড় আহত দেশের বিভিন্ন জেলায় প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম বিশ্বকাপ ফাইনালের প্রধান রেফারি যিনি হচ্ছেন একসঙ্গে আত্মহত্যা সিদ্ধান্ত নিয়ে নদীতে ঝাঁপ দিলেন তরুণ, ফিরে এলেন তরুণী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরেই তিস্তা চুক্তি সম্পন্ন হবে

admin
হালনাগাদ: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬

আগামী ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরেই তিস্তার পানি বন্টন চুক্তি সম্পন্ন হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছেন সাবেক আইনমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন সম্পদক আবদুল মতিন খসরু এমপি।

মহান বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দফতর ফোর্ট উইলিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাবেক আইনমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জীর সরকার সক্রিয় ভূমিকা পালন করলে শেখ হাসিনার ভারত সফরেই দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই চুক্তি সম্পাদন হবে বলে আশা করি। কারণ ভারত সবসময়ই আমাদের প্রতি ইতিবাচক। তারা কখনোই বাংলাদেশের সঙ্গে শত্রুতাপূর্ণ মনোভাব পোষণ করে না। ভারত আমাদের দুর্দিনের পরীক্ষিত বন্ধু। তাই আমরা আশাবাদী, প্রধানমন্ত্রী যখন ভারতে আসবেন তখন এই চুক্তি হয়ে যাবে।


এ ক্যটাগরির আরো খবর..