× Banner
সর্বশেষ
মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী

ঝিনাইদহ প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

admin
হালনাগাদ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৪ ডিসেম্বর’২০১৬
ঝিনাইদহ প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে ভোট গ্রহন চলে একটানা দুপুর ২ টা পর্যন্ত। ভোট গ্রহন শেষে শুরু হয় ভোট গণনা। এরপর বিকাল ৩ টায় সভাপতি, সাধারন সম্পাদকসহ অন্যান্য পদের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন দৈনিক জনকণ্ঠ’র নিজস্ব প্রতিবেদক, একুশে টিভি’র জেলা প্রতিনিধি, ও দৈনিক বীরদর্পণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এম রায়হান। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চ্যানেল আই, দৈনিক যায়যায়দিন পত্রিকা ও বাসস এর ঝিনাইদহ জেলা প্রতিনিধি এ্যাড. শেখ সেলিম। সহ-সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন এস এ টিভি ও দৈনিক বণিক বার্তা পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি এবং দৈনিক নওয়াপাড়া পত্রিকার বিশেষ প্রতিনিধি ফয়সাল আহমেদ। ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে জয়লাভ করেছেন যমুনা টিভি ও ইনডিপেনডেন্ট পত্রিকার জেলা প্রতিনিধি আহমেদ নাসিম আনসারী।
এছাড়া নির্বাহী সদস্য পদে এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলু, কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি এম সাইফুল মাবুদ, এনটিভি ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান বাবলু, মানব জমিন পত্রিকার প্রতিনিধি আমিনুল ইসলাম লিটন, বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি আসিফ ইকবাল মাখন, ভোরের ডাকের আব্দুল হাই।
এর আগে বিনা প্রতিদ্বন্ধিতায় সহ-সভাপতি পদে জয়লাভ করেন নবচিত্র পত্রিকার বার্তা সম্পাদক ও দৈনিক দিনকালের ঝিনাইদহ প্রতিনিধি আসিফ ইকবাল কাজল।  নির্বাচনে ৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন ঝিনাইদহ সরকারি নুরুননাহার মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শীর্ষেন্দু কুমার ভৌমিক। সহকারী কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করেন নারিকেলবাড়ীয়া আমেনা খাতুন ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আব্দুস সালাম ও এ্যাড. সুভাষ বিশ্বাস মিলন। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীরা একে অন্যের সাথে কোলাকুলি ও আনন্দে মেতে ওঠেন।
নির্বাচনে ফলাফল ঘোষণা পর নব-নির্বাচিত এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন ঝিনাইদহের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

 


এ ক্যটাগরির আরো খবর..