× Banner
সর্বশেষ
রোহিঙ্গা ক্যাম্পে লার্নিং সেন্টার পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সারাদেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল: প্রতিদিন ৭২০ ট্রাকে বিক্রি হবে পণ্য গোপালগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা মা হলেন সন্তানের প্রথম আশ্রয়, প্রথম শিক্ষক এবং আজীবনের পথপ্রদর্শক – সমাজকল্যাণ মন্ত্রী পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে – স্বরাষ্ট্রমন্ত্রী খালখনন কর্মসূচি পানি ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আনবে – আসাদুল হাবিব দুলু নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার কুড়িগ্রামে খাল পুনঃখননের কর্মসূচি উদ্বোধন করলেন – ত্রাণমন্ত্রী বীরমাতার স্বপ্ন বাস্তবায়নে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ নামে কামারখালীতে রউফনগর উপজেলা করার দাবী চলতি বছর দেড় হাজার কিলোমিটার খাল খনন করা হবে – ত্রাণমন্ত্রী

জামিন পেলেন শফিক রেহমান

admin
হালনাগাদ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তথ্য ও যোগাযোগপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে হত্যা ষড়যন্ত্রের মামলায় সাংবাদিক শফিক রেহমানকে জামিন দিয়েছেন নিম্ন আদালত।

আজ বুধবার ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী জামিনের এই আদেশ দেন।

এর আগে আদালতে শফিক রেহমান তাঁর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক শুনানি শেষে  জামিন মঞ্জুর করেন।

এ বিষয়ে শফিক রেহমানের আইনজীবী মেজবাহ জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশে শফিক রেহমান নিম্ন আদালতে হাজির হয়ে জামিন চেয়েছেন।

মামলার এজাহার হতে জানা যায়, ২০১১ সালের সেপ্টেম্বর মাসের  যেকোনো সময় বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএনপি ও বিএনপির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চ পর্যায়েরনেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়,  যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর এবং যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় একত্রিত হন। তারা পরস্পর যোগসাজশে জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন।পরে ২০১৫ সালের ৩ আগস্ট পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক ফজলুর রহমান বাদী হয়ে পল্টন মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন, যা পরবর্তী সময়ে মামলায় রূপান্তরিত হয়।

এ মামলায় গত ১৬ এপ্রিল শফিক রেহমানকে আটক করা হয়। অন্যদিকে দৈনিক আমার দেশেরভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান এ মামলায় জামিনে রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..