× Banner
সর্বশেষ
রোহিঙ্গা ক্যাম্পে লার্নিং সেন্টার পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সারাদেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল: প্রতিদিন ৭২০ ট্রাকে বিক্রি হবে পণ্য গোপালগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা মা হলেন সন্তানের প্রথম আশ্রয়, প্রথম শিক্ষক এবং আজীবনের পথপ্রদর্শক – সমাজকল্যাণ মন্ত্রী পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে – স্বরাষ্ট্রমন্ত্রী খালখনন কর্মসূচি পানি ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আনবে – আসাদুল হাবিব দুলু নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার কুড়িগ্রামে খাল পুনঃখননের কর্মসূচি উদ্বোধন করলেন – ত্রাণমন্ত্রী বীরমাতার স্বপ্ন বাস্তবায়নে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ নামে কামারখালীতে রউফনগর উপজেলা করার দাবী চলতি বছর দেড় হাজার কিলোমিটার খাল খনন করা হবে – ত্রাণমন্ত্রী

পুলিশের সঙ্গে সংঘর্ষে পোশাকশ্রমিক আহত

admin
হালনাগাদ: সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬

বিশেষ প্রতিনিধি: রাজধানীর মিরপুরে সনি সিনেমা হলের পাশে তৈরি পোশাক কারখানা  স্থানান্তর নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।

আজ সোমবার সকাল ৭টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানাযায়, রেজাউল অ্যাপারেলস কারখানা স্থানান্তর না করার দাবিতে শ্রমিকরা প্রথমে মিরপুর রোড অবরোধ করে আন্দোলন শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেশ্রমিকদের ধাওয়া দেয় পুলিশ এবং টিয়ারশেল ও লাঠিপেটা করে।

উত্তেজিত শ্রমিকরা তখন পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে। এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। আশপাশের সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

পোশাকশ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, রেজাউল অ্যাপারেলস কারখানা গাজীপুরের কোনাবাড়ীতে স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছিল মালিক কর্তৃপক্ষ। শ্রমিকরা এতে আপত্তি জানিয়ে আসছিলেন। কিন্তু আজ সকালে কাজ করতে এসে শ্রমিকরা গার্মেন্ট তালাবদ্ধঅবস্থায় পেয়ে আন্দোলন শুরু করেন। আহত শ্রমিকদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘শ্রমিকদেরআজ কাজে আসতে বলা হয়েছিল। সে অনুযায়ী তারা এসে দেখে কারখানা বন্ধ। তখন থেকে তাদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে তারা রাস্তা অবরোধ করার চেষ্টা করে। তারা যাত্রাবাহী গাড়িতে স্কুলগামী ছাত্রছাত্রীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। তখন আমরা ছত্রভঙ্গ করার জন্য কাঁদানে নিক্ষেপ করি।


এ ক্যটাগরির আরো খবর..