× Banner
সর্বশেষ
রোহিঙ্গা ক্যাম্পে লার্নিং সেন্টার পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সারাদেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল: প্রতিদিন ৭২০ ট্রাকে বিক্রি হবে পণ্য গোপালগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা মা হলেন সন্তানের প্রথম আশ্রয়, প্রথম শিক্ষক এবং আজীবনের পথপ্রদর্শক – সমাজকল্যাণ মন্ত্রী পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে – স্বরাষ্ট্রমন্ত্রী খালখনন কর্মসূচি পানি ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আনবে – আসাদুল হাবিব দুলু নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার কুড়িগ্রামে খাল পুনঃখননের কর্মসূচি উদ্বোধন করলেন – ত্রাণমন্ত্রী বীরমাতার স্বপ্ন বাস্তবায়নে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ নামে কামারখালীতে রউফনগর উপজেলা করার দাবী চলতি বছর দেড় হাজার কিলোমিটার খাল খনন করা হবে – ত্রাণমন্ত্রী

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই যুবক আটক

admin
হালনাগাদ: শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্তের নিকট থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় দুই বাংলাদেশী যুবককে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে বাজিতপুর বিজিবি ক্যাম্পের টহলদল আর্ন্তজাতিক সীমনা পিলার ১১৭/৩ এর কাছে থেকে তাদের আটক করে। আটকৃতরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার পোতাহাটি গ্রামের আলিম শেখের ছেলে খলিল মন্ডল (২১)এবং একই উপজেলার উত্তর নারায়নপুর গ্রামের আলিম শেখের ছেলে সাহেব আলী (২২)।
ক্যাম্প কমান্ডার হাবিলদার ফোরকান আলী জানান, সীমানা এলাকার মেইন পিলার ১১৭/৩-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাদের আটক করে বিজিবি টহলদল। পরে তাদের মামলা দিয়ে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..