× Banner
সর্বশেষ
শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১

খাদ্য অধিকার আইন প্রণয়নে মানববন্ধন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশে খাদ্য অধিকার আইন প্রণয়নের লক্ষ্যে মানববন্ধন ও পদযাত্রা করেছে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কয়েকটি সংস্থা।

জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃহস্পতিবার সকালে মানববন্ধনে স্যাপ-বাংলাদেশ, কেন্দ্রীয় কৃষক মৈত্রী, স্বাধীন কৃষক সংগঠন, উদয়ঙ্কুর সেবা সংস্থা, বিএসডিও-বিডিও, সার্প, বেইজ, এনডিবাস, উলসী সৃজনী সংস্থা, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা, লোককেন্দ্র, প্রান্থজন, আভাস, মানব প্রগতি সংঘ ও পল্লী উন্নয়ন প্রচেষ্টা’র নেতৃবৃন্দ বক্তৃতা করেন। কর্মসূচিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, ‘বিশ্ব খাদ্য নিরাপত্তা সূচক অনুসারে বিশ্বের ১০৯টি দেশের মধ্যে খাদ্য নিরাপত্তার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান ৮৯তম। এক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় বাংলাদশের অবস্থান সর্বনিম্ন এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২২টি দেশের মধ্যে ২১তম। এটা আশাব্যঞ্জক নয়।

আমরা যখন দেশকে সার্বিক বিবেচনায় উন্নতির দিকে নিয়ে যাওয়ার কথা ভাবছি, ঠিক এমন সময় বেঁচে থাকার প্রধান অবলম্বনই যদি ঠিক না থাকে তবে সকল চিন্তাই রসাতলে যাবে। আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে কর্মজীবী নারী সংস্থার নেত্রী রাজনীতিক শিরিন আক্তার বলেন, ‘খাদ্য মানুষের মৌলিক অধিকার। মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার লক্ষ্যে পূর্বশর্তই হচ্ছে তার খাদ্যের অধিকার পূরণ করা। বিশ্বখাদ্য ও কৃষি সংস্থার প্রতিবেদন অনুসারে ৯২.৫ কোটি মানুষ খাদ্যাভাবে আছে; যার ৩৬ শতাংশেরও বেশী বসবাস দক্ষিণ এশিয়ায়।

এসময় অন্যান্যের মধ্যে সংহতি প্রকাশ করে বক্তব্য প্রদান করেন কর্মজীবী নারী সংস্থার নেত্রী রোকেয়া রফিক বেবী, এ্যাকশন এইড এর পরিচালক সাব্বীরসহ বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দ। খাদ্য অধিকার প্রণয়নের জন্য সরকারের উদ্দেশে ৭টি প্রস্তাবনাও তুলে ধরেন তারা।


এ ক্যটাগরির আরো খবর..