মাগুরা প্রতিনিধি : মাগুরায় গতকাল শুক্রবার বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত হয়েছে । বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগী সংস্থাসমূহ এ দিবসের আয়োজন করে ।
আজ শুক্রবার সকালে র্যালী শেষে ইটখোলা আবালপুর রোভা ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভা অনুষ্টিত হয় ।
সভায় রোভা ফাউন্ডেশনের নিবার্হী পরিচালক কাজী কামরুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের বক্তব্য রাখেন সমাজসেবক ও জেলা জেলে অধিকার রক্ষা কমিটির সভাপতি আব্দুর রউফ মাখন ,জেলা লোকমোর্চার সভাপতি সিরাজুল ইসলাম , প্রভাষক নাছিমা শীলা প্রমুখ । সভায় প্রত্যেক বক্তা জেলায় বিভিন্ন এনজিওর সার্বিক কার্যক্রম বিষয়ে আলোকপাত করেন । অনুষ্টানে রোভা ফাউন্ডেশন, পল্লী প্রকৃতি, এস ডব্লিউ সি , আর আর ডি, নদী ও সামাজিক উন্নয়ন সংন্থার প্রতিনিধি এবং সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন ।