× Banner
সর্বশেষ
জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক

জেলা পরিষদ নির্বাচন টাঙ্গাইলে মনোনয়ন পত্র জমা দিচ্ছেন প্রার্থীরা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬

টাঙ্গাইল জেলা সংবাদদাতাঃ টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষদিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন চেয়ারম্যান প্রার্থীরা। বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের বর্তমান প্রশাসক ফজলুর রহমান খান ফারুক চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মাহবুব হোসেন তার মনোনয়নপত্র গ্রহণ করেন।

এছাড়াও রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান পদে জেলা জাসদের (ইনু) সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মজনু ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর খান মেনু মনোনয়ন পত্র জমা দিয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা সহকারী রিটার্নিং অফিসার মো. তাজুল ইসলাম জানান, ২৮ ডিসেম্বর নির্বাচনে টাঙ্গাইলে মোট ১৬শ’ আট জন ভোটাধিকার প্রয়োগ করবেন। টাঙ্গাইল জেলা পরিষদে প্রশাসক পদ ছাড়াও ১৫টি সাধারণ ও ৫টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। সাধারণ ওয়ার্ডে ১ জন ও সংরক্ষিত ওয়ার্ড থেকে ১ জন মহিলাসহ মোট ২০ জন সদস্য নির্বাচিত হবেন।


এ ক্যটাগরির আরো খবর..