× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে -এলজিআরডি মন্ত্রী দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

ইউপি নির্বাচনের জের আগৈলঝাড়ায় যুবলীগ সম্পাদককে কুপিয়ে মূর্মুষ অবস্থায় সড়কে ফেলে রাখে বিদ্রোহী প্রার্থীর ছেলে। মুর্মুষ অবস্থায় হাসপাতালে ভর্তি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় ইউপি নির্বাচনের জের ধরে ক্ষমতাসীন দলের বিদ্রোহী প্রার্থীর ছেলের নেতৃত্বে যুবলীগ নেতাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা প্রস্তুতি চলছে বলে যুবলীগ নেতার পরিবার সূত্রে জানা গেছে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গত ইউপি ইউপি নির্বাচনে উপজেলার রতœপুর ইউনিয়নে আওয়ামীলীগের মনোয়ন পান গোলাম মোস্তফা সরদার। ওই ইউনিয়নে দলের বিদ্রোহী প্রার্থী ছিলেন শাহিন আলম টেনু।

আওয়ামীলীগের প্রার্থী গোলাম মোস্তফা সরদারকে রতœপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ও সুন্দরগাঁও গ্রামের শওকত হাওলাদারের ছেলে সায়েদ হাওলাদার সমর্থন এবং তার পক্ষে মাঠে ভোটের জন্য কাজ করেন। এতে দলের বিদ্রোহী প্রার্থী শাহিন আলম টেনুর ছেলে সজিব সন্যামত ক্ষুব্ধ হয়। এ ঘটনার জের ধরে বুধবার রাতে বাগধা-মাহিলাড়া ওয়বদা সড়কের বেলুহার মাদ্রাসা সংলগ্ন স্থানে যুবলীগ সম্পাদক সাইয়েদকে একা পেয়ে দলের বিদ্রোহী প্রার্থী শাহিন আলম টেনুর ছেলে সজিব সন্যামতের নেতৃত্বে ৩-৪জনের একটি দল চাপাতি দিয়ে এলোপাথারি কুপিয়ে মুর্মুষ অবস্থায় সড়কে ফেলে রাখে।

পথচারীরা দেখে যুবলীগ নেতা সায়েদকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাইয়েদের পরিবার থেকে মামলা প্রস্তুতি চলছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..