× Banner
সর্বশেষ
রোহিঙ্গা ক্যাম্পে লার্নিং সেন্টার পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সারাদেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল: প্রতিদিন ৭২০ ট্রাকে বিক্রি হবে পণ্য গোপালগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা মা হলেন সন্তানের প্রথম আশ্রয়, প্রথম শিক্ষক এবং আজীবনের পথপ্রদর্শক – সমাজকল্যাণ মন্ত্রী পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে – স্বরাষ্ট্রমন্ত্রী খালখনন কর্মসূচি পানি ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আনবে – আসাদুল হাবিব দুলু নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার কুড়িগ্রামে খাল পুনঃখননের কর্মসূচি উদ্বোধন করলেন – ত্রাণমন্ত্রী বীরমাতার স্বপ্ন বাস্তবায়নে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ নামে কামারখালীতে রউফনগর উপজেলা করার দাবী চলতি বছর দেড় হাজার কিলোমিটার খাল খনন করা হবে – ত্রাণমন্ত্রী

মেহেরপুরে জেলার আখতার হোসেন ও তিন কারারক্ষীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর কারাগারে দুর্নীতি ও বন্দী নির্যাতন মামলায় জেলার আখতার হোসেন ও তিন কারারক্ষীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছে আদালত।
গতকাল সোমবার দুপুরে মেহেরপুরের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালতের বিচারক মো: সানাউল্লাহ এ আদেশ দেন। গ্রেফতারী পরোয়ানা ভুক্ত অন্য আসামীরা হলেন মেহেরপুর জেলা কারাগারের প্রধান কারারক্ষী আল আমিন, কারারক্ষী সোলাইমান হোসেন ও মামুন হোসেন। এদের মধ্যে জেলার আখতার হোসেন বর্তমানে যশোর কেন্দ্রীয় কারাগারে ওএসডি হিসেবে কর্মরত আছেন। বাকিরা মেহেরপুর জেলা কারাগারে কর্মরত রয়েছেন।
মামলার এজাহারে জানা গেছে, জেলার আখতার হোসেনসহ মামলার অন্য আসামীগণ বেতনভুক্ত সরকারী কর্মচারী হওয়ার পরেও পরস্পর যোগসাজশে অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে বন্দীদের মাঝে নি¤œ মানের খাবার পরিবেশন, বন্দীদের ফাইল কাটা বাবদ ২৫০- ৫০০ টাকা নেয়া, কয়েদি বন্দীদের পাহারা ও ম্যাট বানানোর জন্য এক থেকে দুই হাজার টাকা নেয়া, বন্দী দেখা-সাক্ষাতের জন্য অফিস কল বাবদ বন্দী প্রতি ২৫০ থেকে ৫০০টাকা করে নেয়া, বাহির কারা ক্যান্টিনে বন্দিদের জন্য মালামালের ব্যাগ প্রতি ৫০ থেকে ১০০টাকা নেয়া, বাহির ক্যান্টিনের মালামাল বিক্রি হোক বা না হোক ক্যান্টিন ম্যানেজারের কাছে থেকে মাসিক ২২ হাজার টাকা আদায়, দর্শনার্থীদের কাছে ১০ টাকা করে আদায়, উকালতনামা স্বাক্ষর করতে ৫০ টাকা নেয়া, কারাগারের ভিতরের ক্যান্টিন থেকে বন্দীদের মালামাল কিনতে বাধ্য করা ও অতিরিক্ত মূল্যে বিক্রি করাসহ নানা অনিয়মের প্রতিবাদ করলে ২বছরের সাজাপ্রাপ্ত আসামী শেখ শাহী প্রতিবাদ করলে তার উপর শারিরিক নির্যাতন চালায় এবং ভয়-ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে জেলার আখতার হোসেন।
নির্যাতনে শাহী গুরতর জখম হলেও তাকে কোনো চিকিৎসা না দিয়ে ঘটনা ধামাচাপা দেয়া এবং যশোর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করেন জেলার শেখ আখতার হোসেন। বর্তমানে শেখ শাহি পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এঘটনায় বন্দী শেখ শাহীর ভাই শেখ মনি গত ১৩ অক্টোবর মেহেরপুরের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালতে জেলার আখতার হোসেন সহ চার জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলার অন্য আসামী হলেন মেহেরপুর জেলা কারাগারের প্রধান কারারক্ষী আল আমিন, কারারক্ষী সোলাইমান হোসেন ও মামুন হোসেন।
মামলায় বাদি পক্ষের আইনজীবী এহান উদ্দিন মনা জানান, বিজ্ঞ বিচারক মামলার নথি পর্যালোচনা, সাক্ষিদের সাক্ষ্য গ্রহন ও আসামীদের জবানবন্দীর ভিত্তিতে সোমবার মামলার চার আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছেন।
মামলার বাদি শেখ মনি জানান, বিজ্ঞ বিচারকের আদেশে আমরা সন্তুষ্ট। ভবিষ্যতে যে কোনো কারাগারে বন্দীদের তার ভাইয়ের নির্যাতিত হতে না হয় সেকারণে আসামীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি।


এ ক্যটাগরির আরো খবর..