× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

admin
হালনাগাদ: শনিবার, ১৫ আগস্ট, ২০১৫

বিশেষ প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবা ও গাঁজাসহ আটক করেছে যৌথ বাহিনী।এসময় তাদের কাছে মাদক দ্রব্য ছাড়াও মাদক ব্যবহারকৃত সরঞ্জামও উদ্ধার করা হয়।আটক দুই মাদক ব্যবসায়ী হল হারুন (৩৬)ও নাহিদ হাসান সবুজ(২৭)।হারুন ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর বাঙ্গালীপাড়া গ্রামের মৃত মন্টু মোহাম্মদে পুত্র এবং নাহিদ হাসান সবুজ সালান্দর মোল্লাপাড়া গ্রামের মৃত আক্তার হোসেনের পুত্র।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার(১৫আগস্ট) ভোরে পুলিশ-বিজিবি-আনসার সমন্বিত যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের  নিজ বাড়ি থেকে আটক করে।এসময় তাদের কাছে থাকা ১৩৪পিস ইয়াবা,২২টি নেশাজাতীয় ইনজেকশন,১০গ্রাম গাঁজা ও মাদক ব্যবাহারকৃত ৩টি মোবাইল ফোন  সেট এবং মাদক সেবনের সরঞ্জামসহ প্রায় ৫০হাজার টাকার মালামাল উদ্ধার করে।

শনিবার বিকেলে ঠাকুরগাঁও-৩০বিজিবির ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে ঐ দুই মাদক ব্যবসায়ীকে হাজির করা হয় এবং এর বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রশাসনের কর্মকর্তাগণ।সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁওÑ৩০বিজিবির পরিচালক লে.কর্নেল তুষার বিন ইউনুস,নিবার্হী ম্যাজিষ্ট্রেট মাহাবুব হোসেন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)একেএম মেহেদী হাসান সংবাদ কর্মীদের সহযোগিতার পাশাপাশি এলাকার মানুষদের এগিয়ে আসার আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..