বিশেষ প্রতিবেদক,ঠাকুরগাঁওঃ কাশঁফোটা শরতের মাঝে আরমাত্র ৪দিন পর শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মূলত রার্জস্বী পুজা শুভ মহালয়ার দিন থেকে শুরু হয়েছে। সমাজের উঁচু, নিচুর বিভেদ ভুলে সর্বস্তরের মানুষকে একত্রিত করে মহাসম্মিলন ঘটানো হয় বলেই এ পূজাকে সার্বজনীন পূজা বলা হয়। এ ছাড়া এই পূজা শরৎকালে হয় বলেই একে শারদীয় উৎসব বলা হয়ে থাকে।
শরৎকালে বাংলাদেশে যে সব বস্তু বাঙালির নিত্যপ্রয়োজনীয় সেগুলোই এ পূজার মূল উপকরণ। আগামী ১৯অক্টোবর ষষ্ঠী তিথিতে দেবীর বোধনের মাধ্যমে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। ২০অক্টোবর সপ্তমী, ২১ অক্টোবর অষ্টমী.২২অক্টোবর মহানবমী এবং ২৩ অক্টোবর দশমী বিজয়ার মাধ্যমে সমাপ্তি ঘটবে সর্ববৃহৎ এ উৎসবের। এ বছর দুর্গোৎসবকে পরিপূর্ণ রূপ দিতে গত ১মাস আগে থেকেই ঠাকুরগাঁও জেলার ৪২৯টি মন্দিরে ব্যাপক প্রস্তুতির পাশাপাশি ইতোমধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে।এখন প্রতিমা শিল্পীদের হাতের নিপুণ কারুকাজে ফুটে উঠতে শুরু করেছে প্রত্যেকটি প্রতিমার নানা রূপ। শিল্পীর কল্পনায় দেবী দুর্গার অনিন্দ্যসুন্দর রূপ দিতে সর্বত্র শুরু হয়েছে প্রতিমাগুলোতে রং তুলির কাজ।পাশাপাশি চলছে মন্ডপ সাজানোর কাজ মহাসমারোহে। প্রতিমা তৈরির মূল উপাদান মাটি ও খড় দিয়ে কাঠামো তৈরির মধ্য দিয়েই প্রকাশ পায় শিল্পীর প্রতিমা তৈরির দক্ষতা ও শিল্পিত রূপ। এরপর বাকি সাজসজ্জা দিয়ে পূর্ণতা দেয়া হয় দেবী দুর্গার সম্মোহনী শক্তির।
ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের আরাজী দক্ষিন বঠিনা গ্রামে ২শ বছরের পুরনো মন্দির গৌরলাল চৌধুরীর রাজবাড়ির দূূূর্গা মন্দির। এটি বর্তমানে ধ্বংসস্তুপে পরিনত হতে চলেছে। এখানে বর্তমানে টিনের চালা নির্মান করে কেন রকমে পুজার কাজ সারা হচ্ছে।এ মন্দিরের সার্বজনীন পূজা উদযাপন মন্দির কমিটির সভাপতি শিবু প্রসাদ রায় ও সেবাইত বরুন কুমার চৌধুরী বলেন, এখানকার সার্বজনীন মন্দিরটি অনেক পুরনো । তৎকালীন জমিদার গৌরলাল চৌধুরী এটি ২শ বছর পুর্বে নির্মান করেছিলেন।এ মন্দিরটি কিছুদিনের মধ্যে ধ্বংস স্তুপে পরিনত হবে। এটি সংস্কারের জন্য সরকারি কোন অর্থ বরাদ্দ পাওয়া যায়নি। স্থানীয়রা প্রতিবছর এখানে শারদীয় দূর্গা পুজা উদযাপন করে আসছেন।
ঠাকুরগাঁও সদর উপজেলার প্রতিমা কারিগর বিনয় কুমার বর্মন জানান, তার বাবা প্রতিমা তৈরির কাজ করেছেন।প্রতিমা তৈরির জন্য হাতেখড়ি বাবার কাছেই নিয়েছেন ।তিনি এবার সর্বনি¤œ ৩০ হাজার থেকে ৫০হাজার টাকা চুক্তির মাধ্যমে ৫টি প্রতিমা তৈরির কাজ গত ১মাস আগে থেকে শুরু করেছেন। ইতোমধ্যে প্রতিমা তৈরির কাজ সম্পন্ন হয়েছে। এখন শুধু রঙের কাজ বাকি। প্রতিমা তৈরির শিল্পী বিনয় কুমার বর্মন আরও জানান, সদর উপজেলার ৩টি প্রতিমা তৈরীর কাজ ছাড়াও পাশ্ববর্তী পঞ্চগড়ের বোদা উপজেলার পাচঁপীরসহ ৫টি দূর্গা প্রতিমা তৈরির কাজ নিয়েছেন। তার দলে রয়েছেন আরো ৬জন সহযোগী শিল্পী। তিনটি গ্রুপে ভাগ হয়ে তারা কাজ করেন। এক একটি দুর্গা প্রতিমা তৈরি করতে তিনি সর্বনিম্ন ৩০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫০হাজার টাকা পর্যন্ত অর্ডার নিয়েছেন। তিনিসহ তার দলের লোকেরা ১৫ থেকে ২০ দিনের মধ্যেই একটি পূর্ণাঙ্গ দুর্গা প্রতিমা তৈরি করতে পারেন।
বিনয় কুমার আরো জানান, এবার তিনি প্রায় প্রতিটি দুর্গা দেবীর সঙ্গে দুটি অসুর তৈরি করেছেন। তার সঙ্গে আরো থাকবে একটি মোষ, একটি সিংহ, কার্তিক, গণেশ, লক্ষ্মী আর সরস্বতী। তার দেয়া তথ্যমতে, এঁটেল আর পলি মাটি একত্রে মিশিয়ে প্রতিমা তৈরি করতে হয়। নদী থেকে আনা হয় এ মাটি। এর সঙ্গে লাগে বাঁশের শলাকা ও কিছু খড়কুটো। তার ওপর মাটির প্রলেপ দিয়ে তৈরি করা হয় প্রতিমা। আর সেই প্রতিমা তৈরির শিল্পীদের হাতের নিপুণ স্পর্শে ফুটে ওঠে দুর্গা দেবীর প্রকৃত রূপ ।
এ বিষয়ে আশ্রম পাড়া সার্বজনীন দূর্গা পুজামন্ডপের পুরোহিত কিরন শংকর চক্রবর্তী বলেন, তারা শ্রাবনের ২০তারিখ থেকে প্রতিমা তৈরির কাজ শুরু করেছেন।কাজ প্রায় শেষ ।এখন শুধু প্রতিমাগুলোর নকশা করা করা হচ্ছে।১/২দিনের মধ্যে তৈরি করা প্রতিমাগুলো রং লাগিযে সজ্জিত করা হ্েব।
পুরাণ অনুযায়ী ‘দুর্গা’ শব্দটির ‘দ’ বর্ণটি দৈত্যনাশক (বিপদ), ‘উ’ বিঘ্ননাশক, ‘র’ রোগনাশক, ‘গ’ পাপ নাশক, ‘আ’ ভয় ও শত্রুনাশক। এ পূজার মাধ্যমে ভক্তরা জীবনের সমস্ত ক্ষয় কাটিয়ে মুক্তির প্রার্থনা করেন।
তিনি আরো জানান, দুর্গা প্রতিমার দশ হাত দশ দিকের নির্দেশক। ত্রিনয়ন একটি চন্দ্রস্বরূপ আর একটি সূর্যস্বরূপ, তৃতীয়টি হলো অগ্নিরূপ। শরৎকালের এ মহাপূজাতে বাঙালির হৃদয়ে দেবীর অধিষ্ঠান হয় কন্যারূপে। বাঙালি হিন্দুরা মনে করেন শারদ উৎসবের মধ্য দিয়ে কন্যাস্থানীয় দেবী যেন সপরিবারে তিনদিনের জন্য পিতার গৃহে আসেন। এরমধ্যে চিরায়ত বাঙালি মননের পরিচয় ফুটে ওঠে। মাতৃরূপে দুর্গাপূজার মাধ্যমে তখন ভক্তরা মাতৃভূমি ও মানবের মঙ্গল কামনায় মগ্ন থাকেন।
জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অরুনাংশু দত্ত টিটো জানান, ঠাকুরগাঁও জেলার সবচেয়ে বেশি পূজা ম-প ঠাকুরগাঁও সদর উপজেলায়। এ উপজেলায় গতবারের ন্যায় এবারো ১৮৫টি, পীরগঞ্জে ১১২টি, রাণীশংকৈলে ৬০িিট, বালিয়াডাঙ্গীতে ৫২টি ও হরিপুরে ২০টি ম-পে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গতবারের তুলনায় এবছর পুজা মন্ডপের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
এদিকে শারদীয় দূর্গোৎসব উদযাপনের লক্ষে জেলায় এরই মধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।এজন্য জেলা প্রশাসন ও সুপারের কার্যালয় থেকে থানা পর্যায়ে বিশেষ বার্তা পাঠানে হয়েছে। এ বিষয়ে জেলা পুলিশ সুপার ফারহাত আহম্মেদ জানান,দূর্গা পুজাকে কেন্দ্র করে সব ধরনের অপ্রতিকর ঘটনা এড়াতে জেলা সদর সহ বিভিন্ন উপজেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মশিউর রহমান জানান,প্রতিবারের ন্যায় এবারও শারদীয় দূর্গোৎসব উপলক্ষে নিচ্ছিদ্র নিরাপত্তা নেওয়া হয়েছে।