× Banner
সর্বশেষ
জিয়া পরিবারের কাছে আমরা চিরঋণী: সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক শিক্ষামন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত ও মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশ সদর দপ্তর পরিদর্শনে ‘এনডিসি কোর্স’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা

অমূল্য দাস- তোমার অশ্রুর দাম যেখানে অমূল্য!!!

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬

চন্দন সরকারঃ ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগরের ভয়াবহ বিভিষিকাময়ের এক নমুনা চিত্র। অমুল্য দাস -৭০ বছর, স্রী পুর্নিমা দাস স্বাধীনতা যুদ্ধ দে্খেছেন – দুই ছেলে ও ১ মেয়ে। ছোট ছেলে বয়স ২৫, চার বছর ধরে নিখোঁজ , কোথায় আছে বা থাকলেও বেঁচে আছে কিনা জানেনা। নাসিরনগর বাজারে রড টিনের, উত্তম বাবুর দোকানে কাজ করে।

‘ঘটনার দিন আমি বাড়িতে, মাইকে বলছিল কেউ যেন হামলা না কর্‌ আমি আমার স্ত্রীকে বলেছিলাম, কি জানি হয়েছে ঔ হরিপুরের দিকে আমাদের এখানে না- আর তা ছাড়া উপজেলার চেয়ারম্যান সাহেব আছেন, ওসি, ইউ এন ও সাহেবরা আছেন- কিছু হবে না। হঠাৎ চারিদিকে হুরাহুরি আমার স্ত্রী বললেন শিগরি- চকির নিচে লুকাও- তা না হলে সর্বনাশ, মেরে ফেলবে তোমাকে”

আমি গরীব মানুশ যা ছিল সব কিছু ভেজ্ঞে আমার বাড়িটি্র এক অংশ  জালিয়ে দিয়েছে। স্বাধীনতা যুদ্ধের কাছে এই ভয়াবহতা কিছু না। আ যেন এক বিভিষিকা দিনে দুপুরে’।আমার বড় ছেলের মেয়ের বয়স ২।৫ বছরের এখনও আগুন বলে চিৎকার করে।

৯০ বছরের ময়না রানীর চোখ জলে ভিজে যায় এই ভয়াবতার বর্ননা দিতে গিয়ে। সে জীবনে এমন নির্মমতা দেখেননি। বিনোদ বিহারীর দুই মেয়ের বিয়ে দিতে পারবে কিনা জানিনা, কারন তাদের বিয়ের জন্য জমানো টাকা পয়সা সব নিয়ে গেছে।

কবিরাজ গোসাইকে কাফনের কাপড় পাথিয়ে হুমকি দেয় দুই দু বার।অঞ্জন দেবের কল্লা চাই বলে মিছিল বের হয়, সমাবেশ হয় আবার পুলিশের ওসি ঔ সমাবেশে বত্তৃতা দিলেও ধরতে পারেন না কে কল্লা চাই বলে শ্লোগান দিয়েছিল?

তবে ঠিকাদার, বিনপির আমিরুল হোসেনকে ঠিকই খুঁজে ধরে নিয়ে যায়। নুকুল দাস পুঁজা করছি্‌ তাকে ঐ অবস্থায়- মাথায় আঘাত করে নির্মম ভাবে, ঢাকা মেডিক্যাল থেকে সে এখন উন্নত চিকিসার জন্য ইন্ড্রিয়ায়- না আমাদের সরকারী দল তারা কাউকে খুঁজে পায় না!!। প্রতিটা পরিবারের ছোট ছোট ছেলেমেয়েরা বড় হবে এক অজানা ভয়ের মধ্য দিয়ে । কেউ কথা বলবে না তাদের নিয়ে। তবে দেখবেন এরকম চুপ থাকলে, মুখ ফিরিয়ে থাকলে- লোকজন আবার একদিন মুখ ফিরিয়ে না নেন – তাহলে কিন্তু আম-ছালা দুটোই যাবে।


এ ক্যটাগরির আরো খবর..