রাণীশংকৈল প্রতিনিধিঃ- ঠাকুরগায়ের রাণীশংকৈলে পিকেএসএফের অর্থয়ানে বিভিন্ন কর্মসুচি দায়সারা ভাবে পালন করেছেন ইএসডিও সংস্থা।
জানা যায়, ২৩ নভেম্বর উপজেলা পরিষদ হলরুমে পিকেএসএফের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসুচীর আওতায় রাণীশংকৈলে শিল্পী, কবি, সাহিত্যিক, শিক্ষক ও সরকারী কর্মকর্তাদের নিয়ে সাংস্কৃতিক কর্মশালার আয়োজন করে। এ কর্মশালায় কোন সরকারী কর্মকর্তা, কবি, ক্রীড়া ও বিশিষ্ট কোন সাহিত্যিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন না। গুটি কয়েক পরিচিত মুখ নিয়ে এসব কর্মশালা করে থাকে।
এছাড়াও উপজেলায় ইএসডিও পিকেএসএফের অর্থয়ানে দায়সারা ভাবে বিভিন্নভাবে কর্মসুচী পালন করে থাকে। এ কর্মসুচির কথা উপজেলার কোন বিশিষ্ট ব্যক্তি বা জনপ্রতিনিধিরা ও জানেন না বলে অভিযোগ উঠেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্রীড়া ও সাংস্কৃতিক দায়িত্বে থাকা আমিনুল বলেন, আমাদের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রয়োজন মনে করিনি।