ঝিনাইদহ প্রতিনিধি ॥ ২১ নভেম্বর’২০১৬ঃ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কালীগঞ্জ উপজেলা অবসরপ্রাপ্ত সৈনিক সংস্থার আয়োজনে এ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষ্যে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর থেকে এক র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীটি একই স্থানে এসে শেষ হয়। এরপর সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সৈনিক সংস্থার ওয়ারেন্ট অফিসার আশিকুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হেলাল উদ্দীন সর্দার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম রসুল, যশোর জেলা অবসরপ্রাপ্ত সৈনিক সংস্থার কমান্ডার ও ওয়ারেন্ট অফিসার হেমায়েত হোসেন, মাগুরা জেলা কমিটির কমান্ডার ও সার্জেন্ট আলহাজ্ব সোলাইমান হোসেন, ঝিনাইদহ জেলা কমান্ডার ও সার্জেন্ট রফিকুল ইসলাম, জেলা কমিটির সভাপতি ও সার্জন সাইদ আহমেদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তরা বলেন, অবসরে যাওয়ার পর রশদ ভাতা মাথাপিছু ৪১৮ টাকার স্থলে ১ হাজার টাকা বর্ধিত করা, সর্বনি¤œ বেতন ১০ হাজার টাকা নির্ধারণ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানসহ ৭ বীরশ্রেষ্ঠের নিজ নিজ জেলায় তাদের স্মরণে ম্যুরাল/ প্রতিকৃতি নির্মাণসহ ১০ দফা দাবিদাবার কথা ঘোষণা করেন।