× Banner
সর্বশেষ
মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ

পাকিস্তানের কাছে বাংলাদেশ এক লাখ কোটি টাকা পাবে

admin
হালনাগাদ: শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬

নিউজ ডেস্কঃ পাকিস্তানের কাছে বাংলাদেশ এক লাখ কোটি টাকা পাবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক। তিনি বলেছেন, সেই পাওনা দেওয়া তো দূরে থাকুক, তারা কোনো মিটিংয়ে বসে না। শুধু আজ না কাল টালবাহানা করে। দুই বছর ধরে পাওনা নিয়ে কোনো মিটিংয়েও বসছেন না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর পৌর ছাত্রলীগের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘তৎকালীন পূর্ব পাকিস্তানে বাংলাদেশের যত মানুষ ছিল তাদের অনেকের ব্যাংক অ্যাকাউন্ট ছিল। সেই অ্যাকাউন্টের টাকা তারা নিয়ে গেছে। ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে ১০ লাখ লোক মারা গিয়েছিল। ক্ষতিগ্রস্ত লোকজনদের জন্য ২০০ বিলিয়ন ডলার সাহায্য দেওয়া হয়েছিল। যার একটি টাকাও পাকিস্তান আমাদের দেয়নি। সেই টাকা পাকিস্তানিরা লুট করে মেরে খেয়েছে, সেই টাকা আমাদের প্রাপ্য।

মোজাম্মেল হক বলেন, ‘পাকিস্তান রাজধানী করাচিতে করেছে, তারপর ইসলামাবাদ, এরপর রাওয়ালপিন্ডিতে। তিনটা রাজধানীর অর্ধেক আমাদের পাওনা। পাকিস্তানের যত দূতাবাস ছিল, দূতাবাসের অর্ধেক আমাদের পাওনা। পাকিস্তানে যত বৈদেশিক মুদ্রা ছিল, অর্ধেক আমাদের টাকা ছিল। সেই হিসাবে তখনকার আমলের ১২ হাজার কোটি টাকা আমাদের ছিল। আজকে সেখানে আমাদের এক লাখ কোটি টাকা পাওনা হয়েছে। সেই টাকা তো তারা দিচ্ছেই না উল্টো পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়।


এ ক্যটাগরির আরো খবর..