× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল

মছলন্দপুর-মাঝিবাড়ী মহা শ্বশানের কমিটি গঠন

admin
হালনাগাদ: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬

মধুখালী প্রতিনিধিঃ সমস্ত দ্বিধা দ্বন্দের অবসান ঘটিয়ে দীর্ঘ ০১ মাস পর মছলন্দপুর-মাঝিবাড়ী মহাশ্বশানের এক কমিটি গঠন করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭.০০ টায় মধুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মোঃ মনিরুজ্জামান (বাচ্চু), সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক বকু এর পরামর্শক্রমে আড়পাড়া, কামারখালী, বাগাট, ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান বাবু (আড়পাড়া ইউনিয়ন), মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) কামারখালী ইউনিয়ন, মোঃ মতিয়ার রহমান খান (বাগাট ইউনিয়ন) এর উপস্থিতিতে একটি কমিটি গঠন করা হয়।

কমিটি গঠনের শুরুতে গীতা পাঠ করেন শ্রী উজ্জল কুমার বিশ্বাস পরে স্বাগতম বক্তব্য দেন মোঃ মতিয়ার রহমান খান, মোঃ বদরুজ্জামান বাবু, মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) তারপর কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান ও কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) এর সভাপতিত্বে এবং বীরমুক্তিযোদ্ধা কাজী সুরাজুল হক এর সঞ্চালনে এক কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি শ্রী অনিল কুমার মালো, (আড়পাড়া ইউনিয়ন) সাধারণ সম্পাদক শ্রী অতুল কুমার দাস (কামারখালী ইউনিয়ন) সহ-সভাপতি শ্রী অমরেশ কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক উজ্জল কুমার বিশ্বাস, ক্যাশিয়ার মনোজিৎ কুমার ভৌমিক।

এ সময় কামারখালী ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ ডাব্লু, কামারখালী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা পরমানন্দ বিশ্বাস, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুর রউফ মৃধা, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান মোল্যা আড়পাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আবুল কালাম আজাদ মোঃ হাফিজুর রহমান কামারখালী ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ নুরুল ইসলাম ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মনিরুজ্জামান টিপু ৮ নং ওয়ার্ডের সভাপতি মোঃ হারুন অর রশিদ মোল্যা বাদশা মন্ডল মোঃ মিজানুর রহমান বাবলু সহ প্রমূখ।

সবশেষে সভাপতি মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) তার সমাপনী বক্তব্য পেশ করে অনুষ্ঠান শেষ করেন।


এ ক্যটাগরির আরো খবর..