× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

ধামরাইয়ে প্রকাশ্যে গুলি বোমা ছুড়ে সোনার দোকানে ডাকাতি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬

দুলাল পাল স্টাফ রিপোর্টার:

ঢাকা ধামরাইয়ে মোকামটোলা স্বর্নকারপট্টিতে গত সন্ধ্যায় অস্ত্রধারী ডাকাতরা গুলিবর্ষণ ও অর্ধশতাধিক হাতবোমা ফাটিয়ে রাজমণি জুয়েলার্সে ডাকাতি করেছে। তারা জুয়েলার্স মালিককে অস্ত্রের মুখে জিম্মি করে শতাধিক ভরি সোনা লুটে নেয়।

জানা গেছে, গুলিবর্ষণ ও বোমা বিষ্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আত্মরক্ষা করতে গিয়ে ছোটাছুটির সময় অনেকে আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী অনেকেই জানান , ৩০-৩৫ জনের ডাকাত দল অস্ত্র নিয়ে মহড়া দিয়ে গুলিবর্ষণ ও অনবরত হাতবোমার বিষ্পোরণ ঘটাতে থাকে । তখন ভয়ে লোকজন পালিয়ে গেলে তারা রাজমণি জুয়েলার্সে নির্বিঘ্নে ডাকাতি করে। এভাবে কয়েক মিনিটের মধ্যে শতাধিক ভরি সোনা নিয়ে সিনেমা স্টাইলে ডাকাত দল গুলি ছুড়তে ছুড়তে চলে যায়।

এদিকে ছোটাছুটির সময় আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা সদর হাসপাতালসহ বিভিন্ন কিনিকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে অনুভা মিষ্টান্নের কর্মচারী আসাদ ,পথচারী ,এক নারী ও পৌর ছাত্রলীগের এক নেতার অবস্থা আশঙ্কাজনক ।পরে স্থানীয় এমপি এমএ মালেক ,পৌর মেয়র গোলাম কবির ,উপজেলা নির্বাহী অফিসার আবুল কালামসহ ডিবি,র‌্যাব কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাৎক্ষণিকভাবে পুলিশ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

 


এ ক্যটাগরির আরো খবর..