× Banner

admin
হালনাগাদ: রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬

 নবীগঞ্জ পৌরসভার রাস্তার পাশে ড্রেনে ময়লার স্তুপ,

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ পৌরসভার ব্যবস্থতম এলাকা ওসমানী সড়কের রাস্তারপাশে পারভীন ভিলান সত্ত্বাধিকারী লন্ডন প্রবাসী সুন্দরর আলীর ময়লার টেংকি থেকে পৌরসভার নির্মিত ড্রেনে  প্রতিদিন সন্ধ্যার পর  ময়লার স্তুপ ফেলে দিলে দুর্গন্ধ ছড়ানোর কারনে আনোয়ারা বিপনী মার্কেটের ব্যসায়ী ও রাস্তার  উভয় পাশের প্রায় শতাধিক ব্যবসায়ী বিপাকে পড়েছেন। প্রতিদিন সন্ধ্যার পরই ঐ ময়লার টেংকিটির মুখ খোলে দিয়ে ময়লা ছেড়ে দেওয়ার কারনে ব্যবসায়ী কাজ পরিচালনা করা প্রায় দুষ্কর হয়ে  পড়েছে।  এসব ময়লার দুর্গন্ধে তিকর রোগ জিবানো  ছড়িয়ে পড়ায় অনেকই নানান রোগে আক্রান্ত হয়ে পড়ছেন। বিষয়টি প্রবাসী সুন্দর আলীকে অবগত করে ব্যবস্থা নিতে বললেও অদ্যবধি এর কোন প্রতিকার পাওয়া যায়নি। ফলে সমস্যা দিন দিন বেড়েই চলছে। বিষয়টি নবীগঞ্জ সেনেটারী ইন্সপেক্টর নুরে আলম সিদ্দিকীকে জানালে তিনি দেকবেন বলে জানালেও গতকাল শনিবার পুনরায় মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এটি তার দায়িত্ব নয় পৌরসভার কাজ বলে জানান।
এভাবে প্রতিদিন সন্ধ্যার পর নবীগঞ্জ পৌর সভার ব্যবস্থতম এলাকা ওসমানী সড়কে ময়লার দুর্গন্ধে কাজ করতে না পেরে আনোয়ারা বিপনী মার্কেটের ব্যবসায়ী ও রাস্তার  উভয় পাশের প্রায় শতাধিক ব্যবসায়ীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। এ ব্যাপারে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপরে দৃষ্টি দেওয়া প্রয়োজন।


এ ক্যটাগরির আরো খবর..