× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

ঠাকুরগাঁওয়ে রমেশ চন্দ্র সেনকে সংবর্ধনা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হওয়ায় তাকে সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এ সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও ওই ইউনিয়নের ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিফিন ক্যারিয়ার বিতরণ করা হয়।

এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মুহা: সাদেক কুরাইশী, ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক পবারুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লিয়াকত আলী সরকার প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি রমেশ চন্দ্র সেন ওই ইউনিয়নের ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিফিন ক্যারিয়ার বিতরণ করেন। এসময় ওই ইউনিয়নের প্রায় শতাধিক বিএনপির নেতাকর্মী আওয়ামী লীগ যোগদান করেন। অতিথিরা তাদের ফুল দিয়ে বরণ করে নেন।


এ ক্যটাগরির আরো খবর..