× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

যশোরে ঝুলন্ত লাশ উদ্ধার

admin
হালনাগাদ: বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫

যশোর প্রতিনিধি: বুধবার সকালে সদর উপজেলার ঘুরুলিয়া গ্রাম থেকে শুকুর আলী (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে কোতয়ালী পুলিশ। শুকুরের মৃত্যু রহস্যজনক বলে আখ্যায়িত করেছেন লাশ উদ্ধারকারী এসআই সোলাইমান হোসেন। তার ভাই মোশাররফ হোসেন দাবি করেছেন, শুকুরকে খুন করা হয়েছে।

যশোর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সোলাইমান হোসেন জানান, বুধবার সকালে ঘুরুলিয়া গ্রামে শুকুর আলীর লাশ তার ঘরের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তার মৃত্যু সন্দেহজনক হওয়ায় ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। শুকুর আলীর ভাই যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক মোশাররফ হোসেন।

তিনি বলেন, শুকুরের সঙ্গে তার স্ত্রী শাহিনা খাতুনের সম্পর্ক ভালো ছিল না। স্বামীর বিরুদ্ধে শাহিনা আদালতে মামলাও করেছেন। মঙ্গলবার রাতের কোনো এক সময় শুকুরের মৃত্যু হয়। কিন্তু তার স্ত্রী শাহিনা মৃত্যু খবর গোপন রাখেন। পরে প্রতিবেশি সোহাগ নামে এক যুবক জানালা দিয়ে ঝুলন্ত লাশ দেখে লোকজনকে খবর দেন।’ স্ত্রী শাহিনা ষড়যন্ত্র করে স্বামী শুকুরকে মেরে লাশ ঘরের আড়ায় লাশ ঝুলিয়ে রাখেন বলে মোশাররফের অভিযোগ।


এ ক্যটাগরির আরো খবর..