উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় সুমাইয়া আক্তার (৬) নামে স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পিতবার সকাল পৌনে ৯ টায় নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের শিবগঞ্জ বাজারের পার্শ্বে উমরপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রীর বাড়ি নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের উমরপুর গ্রামের এবাদুর রহমানের মেয়ে। সে ২নং উমরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণিতে পড়ত।
উত্তেজিত ছাত্র-জনতা হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে সকল প্রকার যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ তাকে। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্য (ওসি) আব্দুল বাতেন খান, জানান খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। খোজ নিয়ে জানাযায়,বিষয়টি পরে উভয়পক্ষের সম্মতিতে ৩০ হাজার টাকা ক্ষতিপূরন দিয়ে নিস্পত্তি করা হয়।