× Banner
সর্বশেষ
বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী

রোমাঞ্চকর ম্যাচে ড্রয়ের হতাশা রিয়াল মাদ্রিদের

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬

স্পোর্টস ডেস্ক: দুটি গোল করলেই চ্যাম্পিয়নস লিগের প্রথম খেলোয়াড় হিসেবে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করতে পারতেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু লেজিয়া ওয়ারশর বিপক্ষে গোল করা তো দূরে থাক, বেশ নিষ্প্রভই হয়ে ছিলেন পর্তুগিজ এই তারকা।

ছয় গোলের রোমাঞ্চকর ম্যাচে জয়বঞ্চিত হয়েছে রিয়াল মাদ্রিদও। মাঠ ছেড়েছে ৩-৩ গোলের ড্র নিয়ে।প্রতিপক্ষের মাঠে অবশ্য শুরুতেই এগিয়েগিয়েছিল রিয়াল। খেলা শুরুর এক মিনিট যেতে না যেতেই ওয়ারশর জালে বল জড়িয়ে রেকর্ড গড়েছেন গ্যারেথ বেল। ৫৫ সেকেন্ডের মাথায় করা বেলের এই গোলটিই চ্যাম্পিয়নস লিগে দ্রুততম গোলের নতুন রেকর্ড। ৩৫ মিনিটে করিম বেনজেমা ম্যাচের দ্বিতীয় গোলটি করেছেন বেলের পাস থেকে বল পেয়ে। শুরুতে ২-০ গোলে পিছিয়ে পড়লেও দারুণভাবে খেলায় ফিরেছে ওয়ারশ। ৪০ মিনিটের মাথায় একটি গোল শোধ করেছেন ওডিজা ওফো।

দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে ম্যাচের সমতাসূচক গোলটি করেন ওয়ারশর সার্বিয়ান মিডফিল্ডার মিরোস্লাভ রাদোভিচ। ৮৩ মিনিটে ৩-২ গোলেএগিয়ে যায় ওয়ারশ। এ সময় হয়তো হারের আশঙ্কাই ভর করেছিল রিয়াল সমর্থকদের মনে। কিন্তু ৮৫ মিনিটে একটি গোল করে ৩-৩ব্যবধানে সমতা ফেরান রিয়ালের মিডফিল্ডার মাতেও কোভাচিচ।

নিজেদের মাঠে এই ওয়ারশকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল রিয়াল। ফিরতি লেগের ম্যাচে জয় পেলে নকআউট পর্ব নিশ্চিত হয়ে যেত জিনেদিন জিদানের শিষ্যদের। কিন্তু ৩-৩ গোলে ড্র করার পর অপেক্ষা বাড়ল গতবারের শিরোপাজয়ীদের। চার ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। ‘এফ’ গ্রুপ থেকে পরবর্তী রাউন্ড নিশ্চিত করে ফেলেছে জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড।

বুধবার তারা ১-০ গোলে হারিয়েছে পর্তুগালের ক্লাব স্পোর্টিংকে।চ্যাম্পিয়নস লিগের অপর ম্যাচে কোপেনহেগেনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ইংল্যান্ডের লিস্টার সিটি। তবে ‘জি’ গ্রুপের শীর্ষস্থান এখনো আছে তাদের দখলে। চার ম্যাচ শেষে লিস্টারের সংগ্রহ ১০ পয়েন্ট। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পোর্তো।


এ ক্যটাগরির আরো খবর..