× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে -এলজিআরডি মন্ত্রী দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

৭০ ইউপির ফল : আ.লীগ ৪৭, বিএনপি ৬, স্বতন্ত্র ১৫

admin
হালনাগাদ: বুধবার, ২ নভেম্বর, ২০১৬

বিশেষ প্রতিনিধি: সদ্যবিলুপ্ত ছিটমহলসহ ১৭০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে ভোট হয়েছে সোমবার। এর মধ্যে মঙ্গলবার বিকাল পর্যন্ত ৭০টি ইউপির চেয়ারম্যান পদের ফলাফল পৌঁছেছে নির্বাচন কমিশনে (ইসি)।

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো.আশাদুল হক জানান, প্রায় চারশ ইউপির মধ্যে ১৭০টি ইউপিতে চেয়ারম্যান পদে ভোট হয়েছে। মাঠ পর্যায় থেকে আসা সব ফলাফল একীভূত করা হচ্ছে। সব ফলাফল পেয়েইসির অনুমোদনের পর জানানো সম্ভব হবে।

নির্বাচন সমন্বয় ও ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানান, ৭০টি ইউপিতে আওয়ামী লীগ ৪৭টি, বিএনপি ৬টি, জাতীয় পার্টি ২টি এবং স্বতন্ত্র ১৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে বেসরকারি বিজয়ী হয়েছেন। মার্চ-জুন পর্যন্ত ছয় ধাপের ভোট শেষে মঙ্গলবার এসব ইউপিতে ভোট হয়।এসব ইউপিতে গড়ে ভোট পড়েছে প্রায় ৭৮ শতাংশ।

এখানে ৯ লাখ ২৮ হাজার ১৩৮ জন ভোটারের মধ্যে ৯ লাখ ১১ হাজার ৫৬৪ জন ভোট দিয়েছেন। যা মোট ভোটারের ৭৭ দশমিক ৫৭ শতাংশ।এর আগে ছয় ধাপের ইউপি ভোটের প্রথম ধাপে ৭৪ শতাংশ, দ্বিতীয় ধাপে ৭৮ শতাংশ, তৃতীয়ধাপে ৭৬ শতাংশ, চতুর্থ ধাপে ৭৭ শতাংশ, পঞ্চম ধাপে ৭৬ দশমিক ৮ শতাংশ ও ষষ্ঠ ধাপে ৭৬ শতাংশ ভোট পড়েছিল।

নবম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে  ছয় ধাপে নির্বাচনে নৌকা প্রতীক জয় পায় ২৬৭০ ইউপিতে, বিএনপি ৩৭২ ইউপিতে আর স্বতন্ত্র প্রার্থীরা ৮৮০ ইউপিতে। বাকিগুলোয় রয়েছেন জাতীয় পার্টি, জাসদ, জেপি ও কয়েকটি দলের প্রার্থী।

স্থানীয় সরকারের সবচেয়ে তৃণমূলের এই নির্বাচনে এবারই প্রথম চেয়ারম্যান পদেদলভিত্তিক ভোট হয়েছে।চার হাজারের বেশি ইউপিতে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থীরা জয় পেয়েছেন ধানের শীষ প্রতীকের সাত গুণেরও বেশি। স্বতন্ত্র প্রার্থীরা জয়পেয়েছেন ক্ষমতাসীনদের এক তৃতীয়াংশের সমান।


এ ক্যটাগরির আরো খবর..