× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী বিজয়ী

admin
হালনাগাদ: সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি॥ স্থগিত ইউপি নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন ইউনিয়নে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছে।

সোমবার রাতে বিএনপির মনোনিত প্রার্থী পয়গাম আলী ২শ ৯১ ভোটে বিজয়ী হয়েছেন বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচন অফিসার নুরে আলম।

ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন ইউনিয়নের একটি ওর্য়াডে ভোট কেন্দ্র স্থগিত ছিল। সোমবার সেই ওর্য়াডে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি সমর্থিত প্রার্থী পয়গাম আলী পেয়েছে ৮০৭ ভোট ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সেরেকুল ইসলাম পায়েছে ৫০৪ ভোট। স্থগিত কেন্দ্রের ভোট সংখ্যা ছিল ১ হাজার ৭শত ৭৭ ভোট।

এর আগে নারগুন ইউনিয়নের ৮ টি ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী সেরেকুল ইসলাম পেয়েছিল ৫ হাজার ১৮ ভোট, বিএনপির প্রার্থী পয়গাম আলী পেয়েছিল ৪ হাজার ৯শ ৪৩ ভোট।

উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন ইউনিয়নের এমহাট খোচাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেম্বারের ভোট গননার সময় একটি ভোটের বাক্স ছিনতাই হয়ে গেলে এই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।

স্থগিত কেন্দ্রে মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র গুলোতে বিপুল পরিমান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন লক্ষ্য করা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..