× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

আজ পঞ্চগড়ের ছিটমহলযুক্ত ৮টি ইউনিয়নে ইউপি নির্বাচন

admin
হালনাগাদ: সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ আজ সোমবার ৩১ অক্টোবর বিলুপ্ত ছিটমহল বাসি প্রথম বারের মত ভোট দিচ্ছে। দেশের সর্ব উত্তরের পঞ্চগড় জেলার ছিটমহলযুক্ত ৮টি সহ ৯ ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রয়নের জন্য পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্টেট সহ পৃথক কয়েকটি দলে র্যাব ও বিজিবি রিজার্ভ ফোর্স হিসেবে টহল দিবেন। জেলার ৮১টি ভোট কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হবে। ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৯জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৮ জন ও সাধারণ সদস্য পদে ৩২৬জন। জেলার বিলুপ্ত ছিটমহলযুক্ত ৮টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৩৮৫ জন। এছাড়া বোদা ইউনিয়নে উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এখানে মোট ভোটার সংখ্যা ১০২৬২ জন।

ভোট কেন্দ্রে ভোটারের সংখ্যা চোখে পরারমত। আনন্দঘন পরিবেশে ভোটারা ভোট কেন্দ্রে ভোট দিতে আসছে।


এ ক্যটাগরির আরো খবর..