× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

যশোর ভোটকেন্দ্রে তিনজনকে ছুরিকাঘাত

admin
হালনাগাদ: সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬

যশোর প্রতিনিধি: জেলার চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নে উপনির্বাচনে ভোটগ্রহণের সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছে।

আজ সোমবার সকাল ৮টা থেকে দেশের অন্যান্য স্থানের মতো ইউনিয়নের রানিয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। সকাল সাড়ে ১০টার দিকে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলা হয়।

এ সময় তিনজনকে ছুরিকাঘাত করা হয়। তাদেরচৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছুরিকাঘাতে আহতরা হলেন অবনী তরফদার, কৃষ্ণ মণ্ডল ও নরহরি মণ্ডল। এ ছাড়া আরো তিনজনকে গণপিটুনি দেওয়া হয়।

রানিয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম ছুরিকাঘাতে তিনজন আহত হওয়ার বিষয়টি  নিশ্চিত  করেছেন।

গত ৩১ আগস্ট পাশাপোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাসেমের মরদেহ যশোর শহরের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়। ফলে এ ইউনিয়নে চেয়ারম্যান পদ শূন্য হয়।নির্বাচন কমিশন এখানে উপপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওবায়দুল ইসলাম। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে লড়ছেন শাহীন রেজা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে নৌকা প্রতীকের কয়েকজন সমর্থক রানিয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে গিয়ে গোলযোগসৃষ্টির চেষ্টা করেন। এ সময় আনারস প্রতীকের সমর্থকরা তাদের বাধা দেয়। একপর্যায়ে তিনজনকে ছুরিকাঘাতে আহত করাহয়।খবর পেয়ে আনারস প্রতীকের সমর্থকরা নৌকা প্রতীকের সমর্থকদের ধাওয়া দেয়। তখন তারা পাশের গ্রামের একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। পরে সেখানে এলাকাবাসী তিনজনকে পিটুনি দেয়।খবর পেয়ে পুলিশ গিয়ে গণপিটুনির শিকার তিনজনকে উদ্ধার করে নিয়ে আসে। তবে ওই তিনজনের নাম জানা যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..