× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ

কুষ্টিয়ায় বন্ধুকযুদ্ধে জেএমবি সদস্য নিহত

admin
হালনাগাদ: সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬

কুষ্টিয়া প্রতিনিধি: সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আলোচিত হোমিও ডাক্তার সানাউল্লা হত্যা মামলার সন্দেহভাজন আসামি ও জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আঞ্চলিক প্রধান টুলু মোল্লা (৩৩) নিহত হয়েছেন।

গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার খাজানগর চালকল এলাকার কবুরহাটে একটি পরিত্যক্ত চালের মিলে অভিযান চালানোর সময় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে বলে দাবি করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম।

পুলিশ জানায়, গতকাল রাত ৩টার দিকে রিমান্ডে থাকা আসামি জেএমবি সদস্য আজিজুল হক, তাইজুদ্দিন ও সাইদুলের স্বীকারোক্তি অনুযায়ী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ খাজানগর এলাকায় অভিযানে যায়। সেখানে জনৈক সোবহানের পরিত্যক্ত চাতালের কাছে গেলে জেএমবি সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে মারা যান জেএমবি নেতা টুলু মোল্লা। এ সময় অন্যরা পালিয়ে যায়।বন্দুকযুদ্ধের ঘটনায় দুই উপপরিদর্শকসহ (এসআই) ডিবি পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।

এসপি জানান, টুলু মোল্লার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।তাঁর বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরে।অভিযানের সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি চাপাতি ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..