× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

আগৈলঝাড়ায় তিন শ্রমিককে পিটিয়ে আহত করেছেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি তিন শ্রমিককে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

আহত ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি  বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামে মো. সিরাজুল হক মিয়ার বাড়ির পাশের রাস্তা দিয়ে সোমবার সন্ধ্যায় নসিমনে মালামাল নিয়ে যাওয়ার সময় ওই নেতার বাড়ির সামনের পর্দা নসিমনে ছিড়ে ফেলে। পর্দা ছেড়ার অভিযোগে টমটমের শ্রমিক বাগদা গ্রামের শফিকুল শেখ, খাজুরিয়া গ্রামের শরিফুল মিয়া ও চাউকাঠি গ্রামের ইব্রাহীম বখতিয়াকে পিটিয়ে গুরুতর আহত করেছে।

আহত তিন জনকে বাগধা ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। এ ব্যাপারে জাপা নেতা সিরাজুল হক মিয়া বলেন, তারা পর্দা ছেড়ার ঘটনায় তাদের ধাওয়া করা হয়েছে। মারধর করা হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..