× Banner
সর্বশেষ
জিয়া পরিবারের কাছে আমরা চিরঋণী: সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক শিক্ষামন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত ও মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশ সদর দপ্তর পরিদর্শনে ‘এনডিসি কোর্স’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা

নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি

admin
হালনাগাদ: বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ আগামী কাল নির্বাচন হ‌লেও বিএন‌পি ৩০০ আস‌নে প্রার্থী দি‌তে পার‌বে। তা‌তে প্রার্থী খোঁজা লাগ‌বে না। মানুষ ভোট দি‌তে পার‌বে এমন নির্বাচ‌নের জন্য প্রস্তুত বিএন‌পি। যে কোনো সময় নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়

আজ বুধবার দুপু‌রে জাতীয় প্রেসক্লা‌বে খ্যা‌তিমান সাংবা‌দিক গিয়াস কামাল চৌধুরীর ৩য় মৃত্যুবা‌র্ষিকী উপল‌ক্ষে স্মরণসভায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা ব‌লেন। সভার আ‌য়োজন ক‌রে বাংলা‌দেশ ডে‌মো‌ক্রে‌টিক কাউন্সিল।

গয়েশ্বর চন্দ্র রায় ব‌লেন, আওয়ামী লীগ নির্বাচ‌নে বিশ্বাস ক‌রে না। ৫ জানুয়ারির ম‌তো নির্বাচন হ‌লে প্রস্তু‌তির দরকার নেই। তা‌দের (আওয়ামী লী‌গের) তো র‌্যাব, পু‌লিশসহ আইনশৃঙ্খলা বা‌হিনী তো আছেই। ৫ জানুয়ারির নির্বাচ‌নে ভোট কে‌ন্দ্রে গরু, ছাগল, কুকুর দেখলাম সন্ধ্যার পর দে‌খি ৪৫ শতাংশ ভোট প‌ড়েছে। এ রকম নির্বাচ‌নে আবার কি‌সের প্রস্তু‌তি?

‌বিএন‌পির এই নেতা ব‌লেন, আমরা শ‌ক্তিশালী নির্বাচন ক‌মিশন চাই।এজন্য সকল দ‌লের সা‌থে আলোচনা ক‌রে নির‌পেক্ষ নির্বাচন ক‌মিশন গঠন কর‌তে হ‌বে। এমন ইসি গঠন কর‌তে হ‌বে যারা জনগ‌ণের ভোটের নিরাপত্তা দি‌তে পার‌বে।‌ মেরুদণ্ডহীন নির্বাচন ক‌মিশ‌নের অধী‌নে কখন নির্বাচন সুষ্ঠু হ‌বে না।

আয়োজক সংগঠ‌নের সভাপ‌তি এম এ হা‌লি‌মের সভাপ‌তি‌ত্বে আরো বক্তব্য রা‌খেন, ঢাকা বিশ্ববিদ্যাল‌য়ের সা‌বেক ভি‌সি অধ্যাপক এমাজ উদ্দিন আহ‌মেদ, ‌বিএন‌পির নির্বাহী ক‌মি‌টির সদস্য আবু না‌সের মোহাম্মাদ রহমাতুল্লাহ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..