× Banner
সর্বশেষ
কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা জ্বালানি নিরাপত্তাসহ মৌলিক অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গোলাহাট মাড়োয়ারি গণহত্যা দিবস আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ঝিনাইদহে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করার ঘটনায় থানায় মামলা, গ্রেফতার-২

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ২৫ অক্টোবর’২০১৬: প্রেমের প্রস্তাব প্রত্যখান করায় ঝিনাইদহে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করা ঘটনায় থানায় মামলা দায়ের করেছে তার পিতা বিপুল মজুমদার।

এ ঘটনায় মঙ্গলবার সকালে শহরের বিভিন্ন স্থান থেকে রুহুল আমিন ও রুপা বেগম নামের ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান স্কুলছাত্রীকে আহত করার ঘটনায় তার পিতা বিপুল মজমুদার রাতে ৫জনের নাম উল্লেখ করে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেন।

পরে পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বখাটে লিটুর সহযোগী রুহুল আমিন ও তার স্ত্রী রুপা বেগমকে গ্রেফতার করে। বখাটে লিটু ও মামলার অন্যানো আসামীদের গ্রেফতারে অভিযান চলছে বলেন জানান তিনি।

এর আগে, প্রেমের প্রস্তাব প্রত্যখ্যান করায় সোমবার সন্ধ্যায় বখাটে লিটু স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..