× Banner
সর্বশেষ
ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১ ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র- ছাত্রীদের বৃত্তি প্রদান করলেন কাজী সুফিয়া -মোতাহার কল্যাণ ট্রাস্ট

বালিয়াডাঙ্গীতে জাতীয় স্যানিটেশন মাস-২০১৬ উদযাপিত

admin
হালনাগাদ: সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬

রাজিউর রহমান জেহাদ রাজু, বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি: বালিয়াডাঙ্গী উপজেলায় উন্নত স্যানিটেশন, সুস্থ্য জীবন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং ইকো- সোশ্যাল ডেভলড়মেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর সহাযতায় পালিত হলো বিশ্ব হাতধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর’ ২০১৬। শুরুতেই উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্ েএক বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয় ।

র‌্যালীতে অংশগ্রহন করেন বালিয়াডাঙ্গী  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, সরকারী কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বালিয়াডাঙ্গী মডেল স্কুল এবং বালিয়াডাঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্র ছাত্রীবৃন্দ ও ওয়াশ রেজাল্ট প্রকল্পের কর্মীগন। র‌্যালিতে বাদ্যযন্ত্র বাজিয়ে সহায়তা করেন লাহিড়ী উচ্চ বিদ্যালয়ের এক দল ছাত্র। র‌্যালী শেষে এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আঃ মান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলার উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আব্দুস সামাদ পান্না, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান, এছাড়া কামাল উদ্দীন উপসহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য অধিদপ্তর, বালিয়াডাঙ্গী, বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তৃতায় হাত ধোয়া নিরাপদ স্যানিটেশনের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং উপজেলা নির্বাহী অফিসার এসডিজি অর্জনে সকলকে ভূমিকা রাখার প্রতি আহব্বান জানান এবং ব্যক্তিগত পরিস্কার পরিচ্ছন্নতার প্রতি জোর দেন। আলোচনা সভায় উপস্থাপনা করেন ইএসডিও ওয়াশ রেজাল্ট প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ শরিফুল ইসলাম। এর পর সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল প্রদর্শন অনুষ্ঠান শুরু হয়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী গন এতে অংশগ্রহন করেন।


এ ক্যটাগরির আরো খবর..