বেনাপোল প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামীলীগের ২০ তম কাউন্সিলে নবনির্বাচিত সাধারন সম্পাদক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের নির্বাচিত হওয়ায় বেনাপোলে যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বেনাপোল পৌরমেয়র আশরাফুল আলম লিটনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বেনাপোল পৌর আওয়ামীলীগ . যুবলীগ, ছাত্রলীগ, এক আনন্দ মিছিল বের করে।
আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকার সময় বেনাপোল সোনালী ব্যাংক চত্বর থেকে মিছিলটি বের হয়ে বন্দর নগরী বেনাপোলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিলটির নের্তৃত্ব দেন বেনাপোল পৌর আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সুকুমার দেবনাথ।