× Banner
সর্বশেষ
কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা জ্বালানি নিরাপত্তাসহ মৌলিক অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গোলাহাট মাড়োয়ারি গণহত্যা দিবস আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

আওয়ামীলীগের নতুন কমিটিকে অভিনন্দন জানালেন বিএনপি

admin
হালনাগাদ: রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ আওয়ামী লীগের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছে বিএনপি। একই সঙ্গে আওয়ামী লীগের এ নেতৃত্বের কাছে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনার আহ্বানও জানিয়েছে দলটি।

আজ রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে এই অভিনন্দন ও প্রত্যাশার কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে গণতান্ত্রিক পরিবেশ না থাকায় বিএনপি আওয়ামী লীগের সম্মেলনে যায়নি বলেও জানিয়েছে দলটি।

চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের ৭৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় তখন বক্তব্য দিচ্ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠিক ওই সময়ই মহাসচিবের কানে পৌঁছায় আওয়ামী লীগের নতুন কমিটির খবর।

আওয়ামী লীগের ২০তম কাউন্সিলের দ্বিতীয় দিনের দলটির প্রধান ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। অষ্টমবারের মতো দলটির সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। অন্যদিকে প্রথম বারের মতো দলটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের। তিনি বর্তমানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দলটির সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..