× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

কালের আবর্তে হারিয়ে যাচ্ছে গ্রাম-বাংলার ঐতিহ্য হুক্কা

admin
হালনাগাদ: রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬

উত্তম কমুার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) থেকেঃ এক সময়ের জনপ্রিয় লক্ষ লক্ষ গ্রামের মানুষের ধুমপানের মাধ্যম হুক্কা খাওয়া প্রচলন কালের আবর্তনে দিন দিন হারিয়ে যাচ্ছে।আজ থেকে প্রায় তিন/চার দশক আগেও আবহমান আংলার গ্রাম-গঞ্জের ধুমপায়ীরা হুক্কার মাধ্যমে তামাক পানের নেশায় অভ্যস্থ ছিল।উফতি বয়সের যুবক থেকে শুরু করে বয়স্ক,বিত্তবান,ধনী ও দরিদ্র অনেকের বাড়ীতেই হুক্কার প্রচলন ছিল।

গ্রামের বৈঠকখানা গুলোতে পালক্রমে হুক্কা টানতো বিভিন্ন বয়সের পুরুষরা।বিত্তবানদের বাড়ীতে ছিল নলের হুক্কা।চেয়ারে গা এলিয়ে আয়েশী ভঙ্গিতে গৃহকর্তা নলের পাইপ মুখে দিয়ে যখন জমিদারী ভঙ্গিমায় হুক্কায় টান দিত তখন এ দৃশ্য পানে অপলক চোখে চেয়ে থাকতো বৈঠকখানায় আগত মানুষরা। তামাক পাতা টুকরো টুকরো করে কেটে এনে এতে চিটাগুড় মিশ্রিত করে হুক্কার প্রধান উপাদান তামুক। আর এতে আগুন ধরিয়ে দিয়ে নিঃসরিত ধোয়া হুক্কার তলনীর পানিতে ডুবিয়ে ”কুড়–ত কুড়–ত” শব্দ বের হয়ে আসতো। এক প্রকার ঘ্রান বের হতো তা থেকে।প্রতিবন্ধকতার কারনে এ দৃশ্য দেখা সম্ভব না হলে হুক্কার শব্দে দুর থেকেও বোঝা যেত আশেপাশে কেউ হুক্কা টানছে। এখন বর্তমান সময়ে আর সেই চিরাচরিত পরিচিত দৃশ্যটি খুব একটা দেখা যায় না বললেই চলে। কালের আবর্তে হারিয়ে গেছে সেই ঐতিহ্যের অনেকটাই।

বর্তমান প্রজন্মের অনেকেই হুক্কা খাবে দুরে থাকুক দেখেইনি। হুক্কার স্থান দখল করে নিয়েছে বিড়ি, সিগারেট, হুস্কি, হেরাইন, গাজাসহ অন্যান্য মাদকদ্রব্য। যার মধ্যে ক্ষতিকর নিকোটিন রয়েছে শতকরা। তার পরেও এগুলোর নেশায় নতুন করে আসক্ত হয়ে পড়ছে লক্ষ লক্ষ উঠতি বয়সের যুবক। যাদের নিয়ে দেশের সকল অবিভাবক মহল থাকেন সব সময় উদ্বিগ্ন।


এ ক্যটাগরির আরো খবর..