× Banner
সর্বশেষ
বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন

হেমায়েত উদ্দিন বীরবিক্রম আর নেই

admin
হালনাগাদ: শনিবার, ২২ অক্টোবর, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হেমায়েত বাহিনীর প্রধান হেমায়েত উদ্দিন বীরবিক্রম (৭৮) আর নেই। আজ শনিবার সকাল ৬টা ১০ মিনিটে রাজধানীর মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হেমায়েত উদ্দিন বীরবিক্রমের মৃত্যুর তথ্য জানান তাঁর বড় ছেলে হাসেম উদ্দিন। তিনি জানান, তাঁর বাবা হৃদরোগে ভুগছিলেন। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে তিনি মারা যান।

হেমায়েত উদ্দিনের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামে।

মুক্তিযুদ্ধের সময় হেমায়েত উদ্দিনের নেতৃত্বে ‘হেমায়েত বাহিনী’ কোটালীপাড়াসহ ওই অঞ্চলে একাধিক যুদ্ধে অংশ নিয়ে পাকিস্তানি বাহিনীকে বিতাড়িত করে।

মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য সরকার হেমায়েত উদ্দিনকে বীরবিক্রম উপাধিতে ভূষিত করে। একই অবদানের জন্য তাঁর নামে কোটালীপাড়ার টুপুরিয়া গ্রামে ‘হেমায়েত বাহিনীর মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর’ নির্মাণ করা হয়। ২০১৩ সালের ১২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ স্মৃতি জাদুঘরের উদ্বোধন করেন।

আগামী ২৪শে অক্টোবর সোমবার সকাল ১০ ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনার সামনে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ আনা হবে। ১১ ঘটিকায় হেলিকপ্টার যোগে তার নিজ গ্রামে বাড়ী টুপুরিয়া নেয়া হবে।  জানাজা শেষে এই জাদুঘরের সামনে তাঁর লাশ দাফন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..