× Banner
সর্বশেষ
নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার তরুণ উদ্ভাবক ওয়াকিমুলের বানানো স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গে নতুন সরকারের মন্ত্রীদের শপথ বেনাপোল বিজিবি অভিযানে ৬০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার বঙ্গ বিজয় নাকি রাজনৈতিক পুনর্বিন্যাস: অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ বিতর্কের নতুন পাঠ স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সমাজ থেকে অন্ধকার দূর করার অন্যতম হাতিয়ার রবীন্দ্রসাহিত্য -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী কোটালীপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কৃষকের জমির ধান কেটে বাড়িতে তুলে দিলেন ছাত্রদল আজ ৯ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

মেহেরপুরে রিদনী কোল্ড স্টোরেজের অবহেলায় রক্ষিত কৃষকের অর্ধকোটি টাকার আলুবীজ নষ্ট

admin
হালনাগাদ: শনিবার, ২২ অক্টোবর, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুর (২১-১০-১৬)ঃ কোল্ড ষ্টোরেজের আলু সংরক্ষণে অসাবধানতার কারণে মেহেরপুরে কৃষকের অর্ধকোটি টাকার আলুবীজ এবার নষ্ট হয়ে গেছে | ফলে জেলায় এবার আলু চাষ ও উrপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়া আশঙ্কা কৃষি বিভাগের| কৃষকরা এই ক্ষতির জন্য মেহেরপুরের গোপালপুরে অবস্থিত রিদনী কোল্ড ষ্টোরেজ প্রতিষ্টানকে দায়ী করে প্রতিষ্টান অভ্যন্তরে বিক্ষোভ ও প্রতিবাদ করেছে | আলু চাষের জন্য মেহেরপুরের মাটি উর্বর হওয়ায় এই জেলায় আলুর ব্যাপক চাষ হয়। দেশে আলুর চাহিদা থাকায় কৃষকরা আলু বিক্রি করে লাভবান হয়। আবার অনেক কৃষক অধিক মুনাফা লাভের আশায় আলু কোল্ড ষ্টোরেজে সংরক্ষণ করে। কোল্ড ষ্টোরেজে রক্ষিত সেই আলু অনেকে বীজ তৈরী করে।

 অনেকে সংকটকালে অধিক দামে বাজারে বিক্রি করে। কিন্তু বেসরকারীভাবে পরিচালিত রিদনী কোল্ড ষ্টোরেজ প্রতিষ্টানের অসর্তকতা ও অবহেলার কারণে কৃষকের অর্ধকোটি টাকার আলুবীজ পচে অঙ্কুরউৎগম হয়ে একেবারেই নষ্ট হয়ে গেছে। ফলে ক্ষতিগ্রস্থ কৃষক যেমন আর্থিকভাবে লোকসানে পড়েছে। তেমনি এই ক্ষতির কারণে এবার মেহেরপুরে লক্ষ্যমাত্রা ও চাহিদা অনুপাতে আলু উৎপাদন না হবার আশঙ্কা করছে কৃষি বিভাগ। ক্ষতিগ্রস্থ কৃষকরা জানিয়েছে ওই কোল্ডষ্টোরেজে ৫৪ হাজার বস্তা (৫হাজার টন) আলু ছিল। যার অধিকাংশ বস্তার আলুই পচে ও বীজ হয়ে নষ্ট হয়ে গেছে।ক্ষতিগ্রস্ত আলু চাষীরা জানান, কযেক দিন ধরে জমি তৈরি করে আজ কোল্ড স্টোরে আলু নিতে এসে দেখেন আলু থেকে গাছ বের হয়ে গেছে। এই আলু জমিতে রোপন করলে কোন ফলন হবেনা। এবার তারা আলু না রোপন করতে পারলে কয়েক বছর পিছিয়ে যাবেন বলে জানান। তারা আরো বলেন এই ক্ষতিপূরন রিদনী কোল্ড স্টোর কে দিতে হবে না হলে তারা ইএনর আশ্রয নেবে। কোল্ড ষ্টোরে প্রতি বস্তা আলু রাখতে কৃষকদের কাছ থেকে নেওয়া হয়েছে ৩২০ টাকা করে। কিন্তু সঠিক ভাবে তারা আলুর পরিচরযা না করা ও ম্যাশিন বন্ধ রাখার কারনে এই আলু গুলোর গাছ বের হয়েছে।

ক্ষতিগ্রস্ত আলু চাষীরা জানান, কযেক দিন ধরে জমি তৈরি করে আজ কোল্ড স্টোরে আলু নিতে এসে দেখেন আলু থেকে গাছ বের হয়ে গেছে। এই আলু জমিতে রোপন করলে কোন ফলন হবেনা। এবার তারা আলু না রোপন করতে পারলে কয়েক বছর পিছিয়ে যাবেন বলে জানান। তারা আরো বলেন এই ক্ষতিপূরন রিদনী কোল্ড স্টোর কে দিতে হবে না হলে তারা ইএনর আশ্রয নেবে। কোল্ড ষ্টোরে প্রতি বস্তা আলু রাখতে কৃষকদের কাছ থেকে নেওয়া হয়েছে ৩২০ টাকা করে। কিন্তু সঠিক ভাবে তারা আলুর পরিচরযা না করা ও ম্যাশিন বন্ধ রাখার কারনে এই আলু গুলোর গাছ বের হয়েছে।

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষিবিদ, স্বপন কুমার খাঁ বলেন, কৃষি বিভাগ আলু চাষীদের গুনোগত মানের আলুর বীজ জমিতে রোপন করার জন্য সব সময় পরামর্শ দিয়ে আসছেন কৃষকদের মাঝে। আলুর গায়ে গাছ বের হয়ে যাওয়া এই ধরনের আলূ জমিতে রোপন করলে কৃষকরা তাদের সঠিক ফলন থেকে বঞ্চিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..