× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের কর্মবিরতি বিক্ষোভ

admin
হালনাগাদ: শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২১ অক্টোবর’২০১৬ঃ চাকুরী স্থায়ীকরণসহ ৬ দফা দাবী আদায়ে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সিমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা কর্মবিরতি, বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট কর্মসূচী পালন করেছে।

শুক্রবার সকালে বিদ্যুৎ অফিসের সামনে তারা এ কর্মসূচী পালন করে। শুরুতে কর্মবিরতি করে অফিস কার্যালয়ে বিক্ষোভ শুরু করে। তারা অফিসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে অফিসের মেইন গেটে অবস্থান ধর্মঘট পালন করে। সমাবেশে মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাহাঙ্গীর কবীর, দেলোয়ার হোসেন, আইয়ুব আলী, ওবাইদুর রহমান, কামরুল ইসলাম ও মাহবুব হোসেন।

সেসময় বক্তারা বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার বা ম্যাসেঞ্জার পদে আমরা চুক্তিভিত্তিক কর্মরত আছি। বিদ্যুতের অর্থবিভাগের গুরুত্বপূর্ণ কাজ গ্রাহকসেবা আমরা নিশ্চিত করি। রোদ, বৃষ্টি, ঝড়ের মধ্যে মিটারের রিডিং নিয়ে গ্রাহকদের বিল বিতরণ করি। ফলে, পল্লী বিদ্যুৎ থেকে প্রচুর অর্থ উপার্জন ও রাজস্ব অর্জন করে সরকার। কিন্তু পরিতাপের বিষয়, এতো কষ্টের পরেও আমরা কেবলই পল্লী বিদ্যুৎ সিস্টেমের চুক্তিভিত্তিক কর্মচারী।”

সেসময় তারা, চুক্তিভিত্তিক চাকুরী বাতিল, ৫৫ বছর শেষ হওয়ার পুর্বে কোন লোক নিয়োগ করা যাবে না, কর্মী ছাটাই বন্ধসহ ৬ দফা দাবী আদায়ের জন্য কৃর্তপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। অবিলম্বে এ দাবী না মানলে আগামীতে কঠোর কর্মসূচী ঘোষনার হুশিয়ারি প্রদাণ করেন। অনুষ্ঠানে ৬ টি উপজেলার ২ শতাধিক মিটার রিডার ও ম্যাসেঞ্জার উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..